
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মো. আশিক সাঈদ, পিপিএম।
বুধবার (১১ নভেম্বর) আইইউটি ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
সাক্ষাৎকালে জিএমপি কমিশনার ও আইইউটি উপাচার্য পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এরপর বিশ্ববিদ্যালয় ও স্থানীয় পুলিশ প্রশাসনের মধ্যকার পারস্পরিক সহযোগিতা, আইইউটি শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ জোরদার করা এবং ইতিবাচক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।