প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ৮:১৯ এ.এম
কাপাসিয়া ও শিবপুরকে সংযোগকারী নতুন ব্রিজের উদ্বোধন: যাতায়াত ও শিক্ষা কার্যক্রমে নতুন দিগন্ত

গাজীপুর জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মৈশাধামনা বাজার-চড়পাড়া রাস্তায় ৯৭০ মিটার চেইনেজে ৩০.০০ মিটার দীর্ঘ সিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
গাজীপুরের কাপাসিয়া এবং পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সংযোগস্থলে নির্মিত নতুন একটি সেতুর শুভ উদ্বোধন করা হয়েছে। এই সেতুটি চালুর ফলে দুই পাড়ের লাখো মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান হলো এবং যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন হলো।
১৪ নভেম্বর শনিবার আয়োজিত এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ১৯৩, গাজীপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান,প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী বাচ্চু মিয়া প্রকল্পটির বাস্তবায়ন করছে এলজিইডি, কাপাসিয়া, গাজীপুর এই সেতুটি নির্মিত হলে স্থানীয় এলাকাবাসীর যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, কাপাসিয়া ও শিবপুরের সংযোগকারী এই সেতুটি নির্মাণের ফলে নদীর দুই পাড়ের মানুষের মধ্যে সহজ যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে নদীর ওই পাড়ে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই পাড়ের শিক্ষার্থীরা এখন খুব সহজেই যাতায়াত করতে পারবে এবং পড়ালেখার সুযোগ পাবে। দীর্ঘদিন ধরে এই এলাকার শত শত ও হাজার হাজার মানুষ একটি সেতুর জন্য অপেক্ষা করছিলেন। এই সেতুটি বাস্তবায়িত হওয়ায় এলাকার সাধারণ মানুষের যাতায়াত এবং জীবনযাত্রার মান অনেক সহজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দ স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল উদ্বোধনী অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করে আসছে। জনগণের সার্বিক সহযোগিতায় এই উন্নয়ন কর্মকাণ্ড টেকসই ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তরুণ প্রজন্মকে এগিয়ে এসে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের সেবা করার এবং দেশকে একটি সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে কাজ করার আহ্বান জানানো হয়।
স্বত্বতা © অজানা খবর ডট কম সর্বস্বত্ব সংরক্ষিত।