গাজীপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি তাঁর নির্বাচনী এলাকার অধীনস্থ 'ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়'-এর ম্যানেজিং/গভর্নিং বডির সভাপতি পদে স্থানীয় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সাবেক কাউন্সিলর জনাব মোঃ খাইরুল আলমকে অগ্রাধিকার দেওয়ার জন্য সুপারিশ করে চিঠি দিয়েছেন।
চিঠি সূত্রে জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডে অবস্থিত ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং/গভর্নিং বডির কমিটি গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে পরামর্শক্রমে এই মনোনয়ন প্রস্তাব করা হয়েছে।
সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি স্বাক্ষরিত তারিখ: ১৪/০৯/২০২৬ খ্রি.) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে প্রেরণ করা হয়।