
গত ২৪/১০/২০২৬ তারিখে টঙ্গী পূর্ব থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন ব্যাংকের মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ০৬ মামলার আসামি মো: মিজানুর রহমান বাদল মিয়া (৩৫)-সহ মোট ০৮ (আট) জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পেনাল কোড আইনের ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে জিএমপি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।