বাংলাদেশ , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা টঙ্গীতে বিআরটিএ প্রকল্পের চোরাই মালামালসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে অপহৃত তরুণ উদ্ধার, অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল বৃত্তি পরীক্ষায় ২৬৩৭ শিক্ষার্থীর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দলাদলি বন্ধ করুন, শিক্ষার পরিবেশ গড়ে তুলুন: শিক্ষকদের উদ্দেশ্যে ভাইস-চ্যান্সেলর টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, একমাত্র উপার্জনক্ষম স্বজনকে হারিয়ে দিশেহারা পরিবার ​পুষ্টি নিরাপত্তায় বিপ্লব ঘটিয়েছে বিএআরআই-এর ফল বিভাগের ড. মো: মশিউর রহমান গাজীপুরে শান্তিপূর্ণ পূজা উদযাপনে পূজা কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

গাজীপুরে অপহৃত তরুণ উদ্ধার, অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুর থেকে অপহৃত ১৯ বছর বয়সী তরুণ মো. শুভ মিয়াকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। একই সঙ্গে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপহৃত তরুণের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আনুমানিক ৬৫ হাজার টাকা মূল্যের একটি আইফোন ১২ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে শ্রীপুর থানার মাওনা এলাকা থেকে ময়মনসিংহের নান্দাইল থানার আমোদপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে মো. শুভ মিয়া (১৯) নিখোঁজ হন।

এ ঘটনায় অপহৃত তরুণের ভগ্নিপতি মো. ইসলাম উদ্দিন পরদিন ৬ সেপ্টেম্বর শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৮৭) করেন। নিখোঁজের পর অপহরণকারীরা মোবাইল ফোনে শুভর পরিবারের কাছে বিভিন্ন সময়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরবর্তীতে মো. ইসলাম উদ্দিন বাদী হয়ে মাহাদী কাশিম রিজভী ওরফে রিকিশী (২৩)-কে এজাহারনামীয় এবং আরও ৬ থেকে ৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে শ্রীপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলার তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অপহৃত তরুণকে উদ্ধার করা হয় এবং অপহরণে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ৬ ঘন্টা আগে
১০ সময় দৃশ্য