বাংলাদেশ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশ নতুন সংকটের দিকে যাচ্ছে’ — মহানগর জামায়াত আমীর খায়রুল হাসান ​‘স্কুল শাখা বাণিজ্য’ বন্ধের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা গাজীপুরের শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান: জিএমপি কমিশনার  গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ব্রির পরিচালক (গবেষণা) পদে নিয়োগ পেলেন ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা ডুয়েটে সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উদ্বোধন কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি, পাবলিকে দ্বিতীয় কাপাসিয়া ও শিবপুরকে সংযোগকারী নতুন ব্রিজের উদ্বোধন: যাতায়াত ও শিক্ষা কার্যক্রমে নতুন দিগন্ত

জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশ নতুন সংকটের দিকে যাচ্ছে’ — মহানগর জামায়াত আমীর খায়রুল হাসান

গাজীপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য, নাশকতা এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর জননেতা খায়রুল হাসান
বলেন, “আজকে নবগঠিত সরকার দেশকে নতুন সংকটের দিকে ধাবিত করছে। চব্বিশের জুলাইয়ের ছাত্র-জনতার গণআকাঙ্ক্ষা এবং ৭০ শতাংশ জনগণের গণরায়কে উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করার কারণেই আজকের এই সংকট তৈরি হয়েছে। সরকার গঠনের নয় মাস যেতে না যেতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কয়েকদিন পর পর তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে দেশের মানুষের জনজীবন আজ বিপর্যস্ত।”

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, “জনদুর্ভোগ লাঘবে সরকারের কোনো মনোযোগ নেই। কীভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও লুটপাট করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা যায়, সরকার সেদিকেই মনোযোগী। আর এই সুযোগেই পতিত আওয়ামী ফ্যাসিস্টরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চিন্তা করছে। আমরা শুনতে পাচ্ছি, বলা হচ্ছে শেখ হাসিনা ফিরবে।”
জাতীয় ঐক্যের বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করে মহানগর আমীর বলেন, “সরকার বর্তমানে যে ঐক্যের কথা বলছে, সেই ঐক্য তখনই হবে যদি জুলাই সনদ মেনে নেওয়া হয়। চব্বিশের গণআকাঙ্ক্ষার ভিত্তিতেই ঐক্য হতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের স্বার্থে, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বৃহত্তর কল্যাণে যেকোনো ঐক্য স্থাপনে ঐক্যবদ্ধ থাকবে, ইনশাআল্লাহ। তবে শর্ত হলো—অবশ্যই জুলাই সনদ এবং গণভোটকে মেনে নিতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও মহানগর নায়েবে আমীর মুহাম্মদ হোসেন আলী, মহানগর সহকারী সেক্রেটারি ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, মহানগর কর্মপরিষদ সদস্য ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা, আফজাল হোসাইন, ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরের সভাপতি ইয়াসমিন আরাফাত এবং গাছা থানা আমীর মিয়াজ উদ্দিন মাস্টার।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য আবুসীনা নুরুল ইসলাম মামুন, মাওলানা সাখাওয়াত হোসাইন, টঙ্গী পূর্ব থানা আমীর আব্দুল লতিফ, টঙ্গী পশ্চিম থানা আমীর আনোয়ার হোসাইন, বাসন থানা আমীর আকরাম হোসেন, কাশিমপুর থানা আমীর ফরহাদ হোসাইন, কোনাবাড়ী থানা আমীর মইনুল হোসেন, পূবাইল থানা আমীর অ্যাডভোকেট শামীম মৃধা এবং সদর মেট্রো থানা নায়েবে আমীর জালাল উদ্দিনসহ মহানগর ও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : এক ঘন্টা আগে
৪ সময় দৃশ্য