বাংলাদেশ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশ নতুন সংকটের দিকে যাচ্ছে’ — মহানগর জামায়াত আমীর খায়রুল হাসান ​‘স্কুল শাখা বাণিজ্য’ বন্ধের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা গাজীপুরের শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান: জিএমপি কমিশনার  গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ব্রির পরিচালক (গবেষণা) পদে নিয়োগ পেলেন ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা ডুয়েটে সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উদ্বোধন কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি, পাবলিকে দ্বিতীয় কাপাসিয়া ও শিবপুরকে সংযোগকারী নতুন ব্রিজের উদ্বোধন: যাতায়াত ও শিক্ষা কার্যক্রমে নতুন দিগন্ত

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার এ হাসপাতালে অনুমোদিত ১৮৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৩৩ জন। শূন্য রয়েছে ৫৩টি পদ।

কালীগঞ্জ সহ পার্শ্ববর্তী পলাশ ও রূপগঞ্জ,কাপাশিয়া উপজেলা থেকে প্রতিদিন প্রায় দেড় হাজার রোগী চিকিৎসা নিতে আসেন এ হাসপাতালে। বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী ও শিশুরা। হাসপাতালটি শিগগিরই ১৫১ শয্যায় উন্নীত হওয়ার কথা থাকলেও জনবল সংকট নিরসন না হলে বাড়বে চিকিৎসাসেবার চাপ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে বহির্বিভাগে ১৬ হাজার ৭২৯ জন, জরুরি বিভাগে ৪ হাজার ৪৫ জন এবং অন্তর্বিভাগে ৮২৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

রোগীদের কেউ হাসপাতালের সেবার মানের প্রশংসা করলেও, কেউ অভিযোগ করেছেন চিকিৎসক সংকট, ওষুধের স্বল্পতা, চিকিৎসকদের সময়মতো উপস্থিত না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ জানান, হাসপাতালে ১১টি কনসালটেন্ট পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র চারজন। পাঁচজন মেডিকেল অফিসার নিয়োগপ্রাপ্ত থাকলেও তাঁরা অন্যত্র সংযুক্ত রয়েছেন। সীমিত জনবল নিয়েই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। তবে প্রয়োজনীয় ওষুধ সরবরাহেও সংকট রয়েছে।

এ অবস্থায় হাসপাতালের শূন্য পদগুলো দ্রুত পূরণ, প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং সেবার পরিবেশ উন্নয়নে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ২১ ঘন্টা আগে
৩ সময় দৃশ্য