বাংলাদেশ , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শ্রীপুরে বিকাশের ম্যানেজারকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই গাজীপুরে দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত প্রতিদিনের খাদ্য তালিকায় সকলের ডিম নিশ্চিত করার আহ্বান উপাচার্যের ইসলামে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ, জুমার দিন প্রাণবন্ত হয় যেসব আমলে রমজানে বাজারে কোনো সংকট থাকবে না : বাণিজ্যমন্ত্রী গাজীপুরের কালীগঞ্জে গোয়ালঘরে ঢুকে একটি ষাঁড় জবাই করে মাংস নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গাজীপুর কালিয়াকৈরে এলপি গ্যাসে নতুন সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক গাজীপুরের ২৯ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর ডেঙ্গু বিরোধী সচেতনতা সভা ও মশারি বিতরণ জেন্ডার সমতা এগিয়ে নিতে বাউবির উপাচার্যের সঙ্গে MAGENDA দলের সাক্ষাৎ

শ্রীপুরে বিকাশের ম্যানেজারকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুরে আগ্নেয়াস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে বিকাশের টাকার গাড়িতে হামলা চালিয়ে তিন কোটি টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বিকাশের হিসাব বিভাগের ম্যানেজার হিমেল আহমেদকে (৩৫) গুলি করে হামলাকারীরা। আহত হয়েছেন তার দুই সহকর্মী ও গাড়িচালকও। শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। মাত্র দুই মিনিটের অভিযানে তিন কোটি টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে শ্রীপুর থানা-পুলিশ।

গুলিবিদ্ধ হিমেল আহমেদ শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার মোহাম্মদ জসিমের ছেলে। তিনি বিকাশের শ্রীপুর এরিয়ার হিসাব বিভাগের ম্যানেজার হিসেবে কর্মরত। আহত অন্য তিনজন হলেন ফাহাদ হোসেন (৩৫), রিফাত (৩০) ও গাড়িচালক লাল মিয়া (৩২)। তারা বিকাশের মাওনা ও ময়মনসিংহের ভালুকা এলাকার চ্যানেল এন্টারপ্রাইজের অধীনে কর্মরত।

আহত হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফাহাদ হোসেন জানান, শুক্রবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তারা চার সহকর্মী নরসিংদী সদরের বিকাশের ডিস্ট্রিবিউশন শাখা থেকে চার বস্তায় চার কোটি টাকা নিয়ে প্রাইভেটকারে মাওনার উদ্দেশে রওনা হন। গাড়িটি গোসিংগা পার হয়ে কর্ণপুর এলাকায় পৌঁছালে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের গাড়ি ঘিরে ফেলে। প্রতিটি মোটরসাইকেলে দুজন করে আরোহী ছিলেন।

তিনি বলেন, কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা গাড়ির সামনের কাচ ভেঙে হিমেলকে গুলি করে। অন্যরা চালকের পাশের কাচ ও তার বসার পাশের দরজার কাচ ভেঙে তাদের চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে। এতে তিনি ও চালক আহত হন।

ফাহাদ আরও জানান, গাড়ির পেছনে রাখা চার বস্তা টাকার মধ্যে তিনটি বস্তা নিয়ে যায় হামলাকারীরা। প্রতিটি বস্তায় এক কোটি টাকা ছিল। হামলার দুই মিনিটের মধ্যেই তারা শ্রীপুরের দিকে পালিয়ে যান। পরে তিনি নিজেই গাড়ি চালিয়ে আহত সহকর্মীদের নিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়। হিমেলের পেটের ডান পাশে গভীর ক্ষত রয়েছে, যা গুলির আঘাত বলে ধারণা করা হচ্ছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরে পাঠানো হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ঘটনার সময় তিনি ময়মনসিংহ হাইওয়েতে টহলে ছিলেন। সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে শ্রীপুর হাসপাতালে গিয়ে আহতদের পান।

তিনি বলেন, নরসিংদী থেকে বিকাশের টাকা নিয়ে আসার সময় কর্ণপুর এলাকায় গাড়ি থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে এবং আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১৫ ঘন্টা আগে
২ সময় দৃশ্য