বাংলাদেশ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বৃদ্ধ বয়সেও হুইলচেয়ারে রাজপথে হাসান সরকার, বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা জিএমপির নতুন কমিশনার ডিআইজি আশিক সাঈদ গাজীপুরে যানজট ও শব্দদূষণমুক্ত শহর গড়তে মতবিনিময় সভা মহাসড়কে সংঘর্ষ-অগ্নিসংযোগ,  ১১ প্লাটুন বিজিবি ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট, শ্রমিকদের নিরাপত্তা দেবে পুলিশ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল: ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ সংগঠনের ইন্ধন দেখছে পুলিশ: ভিডিও ফুটেজ পাওয়ার দাবি মহাসড়ক অবরোধ-ভাঙচুর-অগ্নিসংযোগ, আহত ৮-১০ পুলিশ ও ৩ সাংবাদিক; বিকেল ৩টার পর যান চলাচল স্বাভাবিক পুলিশ বক্সে আগুন রণক্ষেত্র গাজীপুর , ৫ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রীপুরে যুবদল নেতার অনৈতিক সম্পর্কের জেরে ভাঙল সংসার, প্রাণনাশের আশঙ্কায় আত্মগোপনে স্বামী

গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি :

তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের গাইডলাইন বাস্তবায়নে গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা, দোকান মালিক সমিতি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন স্টেকহোল্ডারদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর, বুধবার সকালে সিটি কর্পোরেশন আয়োজনে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) সহযোগিতায় সিটির সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সচিব ফিরোজ আল মামুন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, মাহমুদা আক্তার, ইলিশায় রিছিল, নাজরাতুন নাঈম, রুবাইয়া ইয়াসমিন, হাফিজা জেসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: রহমত উল্লাহ, সমাজকল্যাণ কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, লাইসেন্স কর্মকর্তা মো. আব্দুর রশিদ, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শাহিনুর ইসলাম, জিসিসির ফুড এন্ড স্যানিটেশন কর্মকর্তা মলয় কুমার দাস, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মিজানুর রহমান, পৌর সুপার মার্কেট কমিটির মো. খলিলুর রহমান, নাটাবের প্রোগ্রাম অফিসার মো. শাহিনুর রহমান এবং সাংবাদিক সাব্বির আহমেদসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় ধূমপান এবং তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বিষয়ে বিস্তারিত তুলে ধরে মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাটাবের কেন্দ্রীয় প্রোগ্রাম ম্যানেজার ফিরোজ আহম্মদ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি শওকত সরকার জনস্বাস্থ্য সুরক্ষায় ধূমপান এবং তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি ধূমপান এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের সকল প্রকার কার্যক্রম আরো গতিশীল করার আহ্বান জানান।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ৮ ঘন্টা আগে
৩ সময় দৃশ্য