বাংলাদেশ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
​পুষ্টি নিরাপত্তায় বিপ্লব ঘটিয়েছে বিএআরআই-এর ফল বিভাগের ড. মো: মশিউর রহমান গাজীপুরে শান্তিপূর্ণ পূজা উদযাপনে পূজা কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন: একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ​ গাজীপুরে এড. মনজুর মোর্শেদ প্রিন্সের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাউবি উপাচার্যের সাক্ষাৎ ২২ মার্চ ২০২৭ ষষ্ঠ সমাবর্তনের সম্মতি গাজীপুর কাচ্চি ডাইনে মোবাইল কোর্টের অভিযান: ২ লাখ টাকা জরিমানা গাজীপুর শ্রীপুরে শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বিক্ষোভ টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের মা-ছেলের মৃত্যু

গাজীপুর শ্রীপুরে শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বিক্ষোভ

গাজীপর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রমিকরা বিক্ষোভ করে। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ ও শ্রমিকরা জানায়, শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় অবস্থিত ওশিন স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা গত মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা কারখানার সামনে থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে চলে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে শ্রমিক পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অ্যাকশনে গেলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে কারখানার সামনে অবস্থান নেয়। শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচলে বিঘ্ন হয়।

গাজীপুর শিল্প অঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, ওশিন স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা গত আগস্ট মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা মহাসড়কে প্রায় আধাঘণ্টা অবস্থান নেই। পরে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয়। এতে কিছু সময় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কারখানা এলাকায় মোতায়েন রয়েছে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১৯ সময় দৃশ্য