বাংলাদেশ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গার্মেন্টস শ্রমিকদের বাড়িভাড়া বাড়ালে আইনগত ব্যবস্থা: ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি টঙ্গীতে প্রায় ১৫ হাজার ইয়াবা ও ১৭ লাখ নগদ টাকাসহ নারী গ্রেপ্তার শ্রমিকদের বর্ধিত বেতনের সুযোগ নিয়ে বাড়িভাড়া বা পণ্যের দাম না বাড়ানোর আহ্বান: মুজিবুর রহমান প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষায় সমৃদ্ধ হবে খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতি: গাকৃবি উপাচার্য জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশ নতুন সংকটের দিকে যাচ্ছে’ — মহানগর জামায়াত আমীর খায়রুল হাসান ​‘স্কুল শাখা বাণিজ্য’ বন্ধের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা গাজীপুরের শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান: জিএমপি কমিশনার  গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

শ্রমিকদের বর্ধিত বেতনের সুযোগ নিয়ে বাড়িভাড়া বা পণ্যের দাম না বাড়ানোর আহ্বান: মুজিবুর রহমান

গাজীপুর প্রতিনিধি

​গাজীপুর কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর পৌরসভা, কোনাবাড়ি, কাশিমপুর ও বাসন এলাকার বাড়ির মালিক এবং দোকানদারদের প্রতি শ্রমিকদের বাড়িভাড়া কিংবা নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান জানান গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান ।

তিনি বলেন, শ্রমিকদের ন্যূনতম বেতন ৪ হাজার ৫০০ টাকা বেড়ে ১৭ হাজার টাকা হওয়ার সুফল যেন বাড়িভাড়া বা অতিরিক্ত মূল্য নির্ধারণের মাধ্যমে অন্য কেউ না নেয়, সে বিষয়ে সবাইকে সচেতন ও সংযত থাকতে হবে।

তিনি সকলের উদ্দেশ্য বলেন,
​
​বাড়িভাড়া না বাড়ানোর অনুরোধ: কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর পৌরসভা, কোনাবাড়ি, কাশিমপুর ও বাসন এলাকার কোনো বাড়ির মালিককে এক টাকাও বাড়িভাড়া না বাড়ানোর অনুরোধ করা হয়েছে। বাড়িভাড়া বাড়ালে তা শ্রমিকদের প্রাপ্য বর্ধিত অর্থ পকেটস্থ করার চেষ্টা হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করা হয়।

​দোকানদারদের প্রতি সতর্কতা: বাকিতে পণ্য দেওয়ার অজুহাতে বা অযৌক্তিকভাবে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

​শ্রমিকদের স্বস্তির লক্ষ্য: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বর্ধিত ন্যূনতম ১৭ হাজার টাকা বেতন পেয়ে শ্রমিকরা যেন নিজের ও পরিবারের জন্য সুন্দরভাবে ব্যয় করতে পারেন এবং কিছুটা স্বস্তি পান, সেই লক্ষ্যে কাজ করার কথা বলা হয়েছে।

​অযৌক্তিক ভাড়া পরিশোধ না করার আহ্বান ও সহায়তার আশ্বাস: কোনো বাড়ির মালিক অনুরোধ উপেক্ষা করে অযৌক্তিকভাবে ভাড়া বাড়ালে শ্রমিকদের সেই বর্ধিত ভাড়া পরিশোধ না করার আহ্বান জানানো হয়। প্রয়োজনে মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, বিএনপির নেতৃবৃন্দ, ইউএনও এবং ওসিকে বিষয়টি জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

​”যে শ্রমিক ভাইবোনদের সাড়ে ৪ হাজার টাকা বেতন বেড়ে ১৭ হাজার হলো, এটা কিন্তু আপনার বাড়িভাড়া বাড়ানোর জন্য দেওয়া হয় নাই… কোনো অবস্থাতেই বাড়িভাড়া বৃদ্ধি করতে পারবেন না।”

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ৩ ঘন্টা আগে
১ সময় দৃশ্য