বাংলাদেশ , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে -পীর সাহেব চরমোনাই কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ টেকনাফে মানসম্মত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫ নতুন রোগী বাবা কৃষক ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে নূরপাড়া গ্রাম সৌদী আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর গাজীপুরের পৃথক স্থানে বিএনপি’র বিক্ষোভ মিছিল ২৭ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল, পাসের হার ৪৪.২৭% বিজিবি অভিযানে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য আটক নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতীমন্ত্রী মীর শাহে আলম

স্থগিত করা হলো পাকিস্তানি শিল্পীদের তিন কনসার্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা:

বিদেশি শিল্পীদের নিয়ে ঢাকায় কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হচ্ছে, অনলাইনে বিক্রি করা হচ্ছে অগ্রিম টিকিট, অনুমতি না মেলায় শেষ মুহূর্তে স্থগিত হচ্ছে আয়োজন। গত এক বছরের বেশি সময় ধরে প্রায় নিয়মিতই দেখা যাচ্ছে এমন চিত্র। এবারও সেই একই ঘটনার মুখোমুখি হলো ঢাকার দর্শক। ২৫ ও ২৬ সেপ্টেম্বর পাকিস্তানি শিল্পীদের নিয়ে ঢাকায় আয়োজিত হওয়ার কথা ছিল তিন কনসার্টের। এবারও প্রশাসনের অনুমতি না পাওয়ায় এক দিন আগে স্থগিতের ঘোষণা দিল আয়োজকেরা।

২৫ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী ‘ম্যাক্স রিপাবলিক’ শিরোনামের কনসার্টে পারফর্ম করার কথা ছিল পাকিস্তানের আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। এই কনসার্টে দেশের শিল্পীদের তালিকায় ছিল নগর বাউল জেমস, ব্যান্ড লেভেল ফাইভ, নেমেসিস ও শিরোনামহীনের নাম। একই দিনে ভিন্ন আরেক কনসার্টে গান শোনানোর কথা ছিল পাকিস্তানের মুর্তজা কিজিলবাশের। কনসার্টটিতে আরও গান গাওয়ার কথা ছিল হাবিব ওয়াহিদের।

২৬ সেপ্টেম্বর পূর্বাচলের সি শেল পার্ক অ্যান্ড রিসোর্টে বাংলাদেশে দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলের সঙ্গে পারফর্ম করার কথা ছিল পাকিস্তানের কাভিশ ব্যান্ডের। গত বছরের ডিসেম্বরে এটি স্থগিত হওয়ার পর নতুন করে এই তারিখ নির্ধারণ করা হয়েছিল।

তিনটি কনসার্ট নিয়েই দর্শকের মধ্যে ছিল তুমুল আগ্রহ। অনলাইনে টিকিট বিক্রিতেও দারুণ সাড়া পাচ্ছিলেন আয়োজকেরা। তবে গত বছর থেকে প্রায় হাফ ডজন কনসার্ট স্থগিতের ঘটনায় দর্শকের মনে রয়ে গিয়েছিল শঙ্কা। অনেকেই আয়োজকদের ফেসবুক পেজে সেই শঙ্কার কথা প্রকাশ করেছিলেন। গত বুধবার থেকে খবর ছড়িয়ে পড়েছিল এবারও স্থগিত হচ্ছে কনসার্ট। তবে আয়োজকেরা ছিলেন চুপ।

অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। এবারও কনসার্টের অনুমতি পাওয়া যায়নি। গতকাল আনুষ্ঠানিকভাবে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয় তিন আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস, ঢাকা বিটস এবং ম্যাক্স রিপাবলিক। আয়োজকেরা দাবি করছেন বাতিল নয়, কনসার্টগুলো স্থগিত করা হয়েছে। শিগগির নতুন তারিখ ঘোষণা করা হবে।

আয়োজকেরা আরও জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যায়নি। সকল প্রস্তুতি নেওয়ার পর কনসার্ট স্থগিত হওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সম্মানহানির ঝুঁকিতেও পড়েছেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

কনসার্ট বাতিলের খবর প্রকাশের পর হতাশা প্রকাশ করেছেন দর্শকেরা। যাঁরা অগ্রিম টিকিট কেটেছেন, তাঁরা শঙ্কা প্রকাশ করেছেন টাকা ফেরত পাওয়া নিয়ে। এর আগেও টিকিটের টাকা ফেরত পাওয়া নিয়ে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করছেন অনেকে। কেউ কেউ দাবি করছেন, গত বছরের স্থগিত কনসার্টের টিকিটের টাকা এখনো বুঝে পাননি।

এদিকে আগামী ২ অক্টোবর ওয়ারফেজের সঙ্গে ঢাকার মঞ্চে পারফর্ম করার কথা পাকিস্তানের আরেক সংগীতশিল্পী আসিম আজহারের। ১৬ অক্টোবর পারফর্ম করার কথা পাকিস্তানের সংগীতশিল্পী ও র‍্যাপার হাসান রহীমের। তিন কনসার্ট স্থগিত হওয়ার কারণে আগামী মাসের কনসার্ট দুটি নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ২১ ঘন্টা আগে
১৮ সময় দৃশ্য