বাংলাদেশ
,
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসিকে জরিমানা
৭ অক্টোবর ব্রি ও বারি পরিদর্শনে গাজীপুর আসছেন রাষ্ট্রপতি
টঙ্গীতে তুরাগ নদে নিখোঁজ দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার
‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের যুগান্তকারী উদ্যোগ: ফজলুল হক মিলন
গাজীপুরে দুই বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ চাঁদাবাজ রাসেল গ্রেপ্তার
ডুয়েটে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সেমিনার এবং কিট হস্তান্তর অনুষ্ঠিত
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে সেমিনার অনুষ্ঠিত
দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, কয়দিন পাবেন বেসরকারি চাকরিজীবীরা
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন
টঙ্গীতে তুরাগ নদে নিখোঁজ দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ২৩ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নদের রেলওয়ে ব্রিজের নিচ ও সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো— টঙ্গীর জামাইবাজার এলাকার শাহজাহান আলীর ছেলে আবু ইউনুস (১০) এবং একই এলাকার শাহ আলমের ছেলে নিরব মিয়া (৯)। তারা দুজনই স্থানীয় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে আবু ইউনুস ও নিরবসহ কয়েকজন শিশু জামাইবাজার রেলওয়ে ব্রিজের নিচে তুরাগ নদে মাছ ধরা ও গোসল করার জন্য যায়। একপর্যায়ে নিরব নদের পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে আবু ইউনুসও ঝাঁপ দেয়। কিন্তু নদের তীব্র স্রোতে ভেসে গিয়ে দুজনই নিখোঁজ হয়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সন্ধ্যায় উদ্ধার অভিযান শুরু করে। তবে অন্ধকার ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাতে অভিযান স্থগিত করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে পুনরায় ফায়ার সার্ভিস অভিযান শুরু করে। দুপুরে নদে তল্লাশি চালিয়ে প্রথমে আবু ইউনুসের লাশ এবং বিকেল ৪টা ১০ মিনিটের দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিরবের লাশ উদ্ধার করা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহিন আলম ও ডুবুরি দলের লিডার রাসেল মামুন জানান, নদে তীব্র স্রোতের কারণে উদ্ধার তৎপরতা চালাতে বেশ কষ্টসাধ্য হয়েছিল।
টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সহপাঠী দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে জামাইবাজার এলাকায় শোকের মাতম চলছে।
Tag :







