বাংলাদেশ , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার দায়িত্বে, স্কালোনির সামনে আরো বড় চ্যালেঞ্জ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে বিভিন্ন মেয়াদে শাস্তি  গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কাজী ছাইয়েদুল আলম বাবুল আইইউটি উপাচার্যের সঙ্গে নবাগত জিএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও অপরাধ দমনে বিশেষ পরিকল্পনা জিএমপি কমিশনারের সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রিজভী  গাজীপুরের কালিয়াকৈর বোয়ালীতে মাদকের থাবায় জিম্মি কয়েক গ্রাম: সন্ধ্যার পর বসে জমজমাট হাট

হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন

ইসলাম ডেস্ক:

আজ সৌদি আরবে ১৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ মোতাবেক ৩ জুমাদাস সানি ১৪৪৮ হিজরি। ১৪৪৮ হিজরির জুমাদাস সানি মাসের প্রথম জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

মসজিদে হারাম

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন শায়খ ড. বানদার বালিলাহ। তিনি প্রায় এক দশক যাবত মসজিদে হারামের ইমাম হিসেবে কর্মরত রয়েছেন।

শায়খ বালিলাহ ১৯৭৫ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে ইসলামি আইনে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং ইসলামি ফিকহে মাস্টার্স করেন। ২০০৮ সালে তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

২০১৩ সালে শায়খ বানদার বালিলাহ মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন। এর আগে মক্কার আরও কিছু মসজিদে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মসজিদে নববি

আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ কারি আব্দুল ‍মুহসিন ইবনে মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আল কাসিম।

তার জন্ম সৌদি আরবের মক্কায় ১৯৬৭ সালে। মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মদিনার শরিয়া আদালতের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শায়খ আল কাসিম ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন, তারপর একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে তুলনামূলক ফিকহে মাস্টার্স করেন এবং ১৯৯২ সালে ইসলামি ফিকহে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শায়খ কাসিম তার সুললিত কোরআন তেলওয়াতের জন্য অত্যন্ত জনপ্রিয়। সৌদি আরবের আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় তিনি অন্যতম বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১৯ ঘন্টা আগে
২ সময় দৃশ্য