বাংলাদেশ , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি, ১ ডিসেম্বরের মধ্যে না মানলে মহাসড়কে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষ : ঘটনাস্থলেই প্রাণ গেল ৭ যাত্রীর বাউবির এলএলবি ১৩তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত গাজীপুরে তিন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৪ লাখ ৩০ হাজার টাকা কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসিকে জরিমানা ৭ অক্টোবর ব্রি ও বারি পরিদর্শনে গাজীপুর আসছেন রাষ্ট্রপতি টঙ্গীতে তুরাগ নদে নিখোঁজ দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের যুগান্তকারী উদ্যোগ: ফজলুল হক মিলন ​ গাজীপুরে দুই বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ চাঁদাবাজ রাসেল গ্রেপ্তার

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষ : ঘটনাস্থলেই প্রাণ গেল ৭ যাত্রীর

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ বাইপাস সড়কের গন্দ্রপারমোড়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার চালকসহ অন্তত সাতজন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব গন্ড্রপা বাইপাস এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রাজীব পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি বিপরীত বা সামনে থাকা একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশাকে সজোড়ে চাপা দিয়ে সেটির ওপর উঠে যায়। বাসের প্রচণ্ড চাপে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে পিষ্ট হন। ফলে ঘটনাস্থলেই ৭ জনের করুণ মৃত্যু হয়।

বিকট শব্দ শুনে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রত ঘটনাস্থলে ছুটে এসে প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেন। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

​
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, “দুর্ঘটনায় অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেছে।”

​তিনি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা ও স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে কি না তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১২ ঘন্টা আগে
২১ সময় দৃশ্য