বাংলাদেশ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া বাউবিতে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনার ঘটনা সাজানোর অভিযোগে এসআই ও প্রিজন ভ্যানচালক পিচ্ছি রাজার বোনসহ আটক ৩ গাকৃবি দেশের ২৯ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের নিয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ডেঙ্গু নিয়ন্ত্রণে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়ার আহ্বান গাজীপুরের ডিসির দীর্ঘ অচলাবস্থার পর গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ২৯ অক্টোবর কাশিমপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়: সমাজকল্যাণমন্ত্রী গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ডেঙ্গু নিয়ন্ত্রণে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়ার আহ্বান গাজীপুরের ডিসির

গাজীপর প্রতিনিধি:

ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দিতে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

তিনি বলেছেন, সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার কাজে গার্ল গাইডদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা হবে ‘গ্রিন বাংলাদেশের অ্যাম্বাসেডর’।

রোববার (৪ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈরের বাড়ইপাড়ায় জাতীয় ক্যাম্প এলাকায় বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১১ বছর পর গাজীপুরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় পর্যায়ের এই আয়োজন। প্রকৃতির মাঝে তাঁবু বাস, দলগত কার্যক্রম, নেতৃত্বের প্রশিক্ষণ, সৃজনশীলতা ও বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ৩ থেকে ৯ অক্টোবর সাত দিনব্যাপী ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, প্রতি বছর জাতীয় গাইড ক্যাম্প হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে ও প্রতিকূল পরিবেশে তা সম্ভব হয়নি। দীর্ঘ ১১ বছর পর এবার গাজীপুরে জাতীয় গাইড ক্যাম্প অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের গার্ল গাইডদের নেতৃত্বদানকারী গাইড, আঞ্চলিক ও কেন্দ্রীয় কমিশনার, শিক্ষক ও অভিভাবকরা এই ক্যাম্পে অংশ নিয়েছেন। আগামী সাত দিন তারা বিভিন্ন বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করবে, যা তাদের নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী চান বাংলাদেশ একদিন সবুজে ভরে উঠবে এবং দেশ হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। জেলা প্রশাসন হিসেবে প্রধানমন্ত্রীর এ প্রত্যাশা বাস্তবায়নে গার্ল গাইডদের চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান তিনি।

ডিসি বলেন, বর্তমানে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। গাজীপুরেও এ কার্যক্রমকে আরও কার্যকর করতে গার্ল গাইডদের এগিয়ে আসতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন পরিবেশ তৈরির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেও তারা ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘গাজীপুর জেলায় এই কার্যক্রমে তোমরা গার্ল গাইডরা নেতৃত্ব দেবে—এই প্রত্যাশা রাখি। সবুজের বাংলাদেশ বিনির্মাণে গার্ল গাইডরা হবে গ্রিন বাংলাদেশের অ্যাম্বাসেডর।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও সাবেক গ্রেড-১ কর্মকর্তা কাজী জেবুন্নেছা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান।

এ ছাড়া বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাম্পে রাজধানী ঢাকাসহ দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ৬০০ গাইড, গাইডার ও কমিশনার অংশ নিচ্ছেন। সাত দিনের এ আয়োজনে প্রকৃতির সঙ্গে মানিয়ে চলা, তাঁবু জীবন, দলগত কাজ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে কিশোরীদের আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

দীর্ঘ বিরতির পর গাজীপুরে জাতীয় গাইড ক্যাম্প আয়োজনকে সংগঠনটির সদস্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে কিশোরীদের সম্পৃক্ত করার মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরিতেও এ আয়োজন ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
২০ সময় দৃশ্য