৭ অক্টোবর ব্রি ও বারি পরিদর্শনে গাজীপুর আসছেন রাষ্ট্রপতি
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি আগামী ৭ অক্টোবর (২০২৬) গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করবেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল শাখা থেকে প্রকাশিত এক সরকারি চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার (আবুল কালাম মো: লুৎফর রহমান) স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয় যে, রাষ্ট্রপতির এই সফরের বিস্তারিত কর্মসূচি এবং সফর সঙ্গীদের অনুমোদিত তালিকা শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হবে।
রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ইতিমধ্যে গাজীপুর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু হয়েছে।






