বাংলাদেশ , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
​গাজীপুরে জিএমপির বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২৬ ​গাজীপুরে ভাওয়াল রাজদিঘি সংস্কার ও রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান: নারী-পুরুষসহ আটক ৩৯ গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় আবার ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ কর্মী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ব্রেইন সিস্টেমের সমঝোতা, শিক্ষার্থীরা পাবেন বিনামূল্যে এআই প্রশিক্ষণ রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী ​ বিআরটি প্রজেক্ট বন্ধ ঘোষণা: গাজীপুর-এয়ারপোর্ট করিডোর রূপ নিচ্ছে ৬ লেনের সাধারণ মহাসড়কে ​কৃষি ফার্ম শ্রমিকদের মজুরি ১২৫০ টাকা ও চাকরি নিয়মিতকরণের দাবি জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: এসআরবি’র অভিযানে আরও ৪ জন গ্রেপ্তার বিএডিসিসহ বাংলাদেশ কৃষি ফার্মের শ্রমিকদের নিয়মিতকরণ ও মজুরি বাড়ানোর দাবি

​গাজীপুরে জিএমপির বিশেষ অভিযান: ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২৬

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগ পরিচালিত বিশেষ অভিযানে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১২ জন দুর্ধর্ষ ছিনতাইকারী এবং ০৯ জন মাদক ব্যবসায়ী রয়েছে।

​উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় গোপন সংবাদের ভিত্তিতে জিএমপির টঙ্গী পশ্চিম, টঙ্গী পূর্ব এবং গাছা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

​পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে ০৬ জন ছিনতাইকারী ও ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে ১০ জন ছিনতাইকারী ও ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা এবং ১৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এছাড়া গাছা থানা এলাকা থেকে ০১ জন ছিনতাইকারী ও ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়, যাদের নিকট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

​পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, হত্যা, অস্ত্র ও মাদক মামলাসহ নানা অপরাধের রেকর্ড রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ৯ ঘন্টা আগে
৩ সময় দৃশ্য