বাংলাদেশ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ব্রির পরিচালক (গবেষণা) পদে নিয়োগ পেলেন ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা ডুয়েটে সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উদ্বোধন কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি, পাবলিকে দ্বিতীয় কাপাসিয়া ও শিবপুরকে সংযোগকারী নতুন ব্রিজের উদ্বোধন: যাতায়াত ও শিক্ষা কার্যক্রমে নতুন দিগন্ত হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার দায়িত্বে, স্কালোনির সামনে আরো বড় চ্যালেঞ্জ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে বিভিন্ন মেয়াদে শাস্তি 

ব্রির পরিচালক (গবেষণা) পদে নিয়োগ পেলেন ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পরিচালক (গবেষণা) পদে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ধান প্রজননবিদ ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা। আজ ১৮ নভেম্বর ২০২৬ কৃষি মন্ত্রণালয়ের জারিকৃত এক অফিস আদেশে তাঁকে এ পদে রুটিন দায়িত্ব প্রদান করা হয়। পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা ১৯৯৮ সালের ২০ আগস্ট ব্রিতে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পর্যায়ক্রমে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ৯ ডিসেম্বর থেকে তিনি উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ধান গবেষণা ও উন্নয়নে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং পেশাগত দক্ষতা তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সমৃদ্ধ করেছে।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯-৯০ সেশনে ১৯৯৭ সালে কৃষিতে প্রথম শ্রেণিতে তৃতীয় হয়ে বিএসসিএজি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিষয়ে এমএস এবং ২০১০ সালে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে গবেষণা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়া ২০১৯ সালে ‘ব্রির সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ধান প্রজনন কার্যক্রমের রূপান্তর’ বিষয়ে তিনি কোলাবোরেটিভ রিসার্চ ফেলোশিপ সম্পন্ন করেন।

তিনি ধান প্রজনন গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণ ও গবেষণার অভিজ্ঞতা অর্জন করেছেন। ধানের প্রতিকূলতা সহনশীল জাত উদ্ভাবন, বিশেষ করে পাঁচটি জলমগ্নতা ও আকস্মিক বন্যা সহনশীল ধানের জাত যথা ব্রি ধান৫১, ব্রি ধান৫২, ব্রি ধান৭৯, ব্রি ধান১০৯, ব্রি ধান১১০ উদ্ভাবনে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। বিভাগীয় প্রধান, উদ্ভিদ প্রজননের দায়িত্ব পালনকালে ২৬টি ধানের জাত উদ্ভাবনে নেতৃত্ব প্রদান করেন। মার্কার-অ্যাসিস্টেড ব্যাকক্রস ব্রিডিং প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় ধানের জাত বিআর১১, ব্রি ধান৪৪ এবং ব্রি ধান৪৯ এর মধ্যে Sub1-QTL সংযোজনের গবেষণায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ গবেষণার মাধ্যমে জলমগ্নতা সহনশীল ধানের জাত উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। এ ছাড়া ধানের উদ্ভিদ প্রজননের আধুনিকায়ন, কৌলিতাত্ত্বিক বৈচিত্র্য, Field Rapid Generation Advance, জিনগত বৈশিষ্ট্য শনাক্তকরণ এবং বিভিন্ন প্রতিকূল পরিবেশে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়েও তিনি গবেষণা করেছেন।

গবেষণা কার্যক্রমে তিনি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান, থাইল্যান্ড, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও গবেষণাসংশ্লিষ্ট কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) সঙ্গে যৌথ গবেষণা কার্যক্রমেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। ধান প্রজনন গবেষণায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং গবেষণা কার্যক্রমের আধুনিকায়নে তিনি কাজ করেছেন।

গবেষণায় তাঁর প্রকাশনার সংখ্যাও উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় বিজ্ঞান সাময়িকীতে ৭৯টি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। এর মধ্যে ১৯টি প্রবন্ধে তিনি প্রধান লেখক এবং ৬০টিতে সহলেখক হিসেবে রয়েছেন। এ ছাড়া তাঁর ২০টি বই, মনোগ্রাফ ও বুলেটিন এবং সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় উপস্থাপিত পাঁচটি গবেষণাপত্র রয়েছে। তাঁর প্রকাশিত গবেষণাপত্রের মধ্যে ১৯টি আন্তর্জাতিক পিয়ার-রিভিউড সাময়িকীতে ইমপ্যাক্ট ফ্যাক্টরসহ প্রকাশিত হয়েছে। তাঁর এইচ-ইনডেক্স ২৬ এবং আই-১০ ইনডেক্স ৩৪।

গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে ২০১১ সালেCSRL-Oxfam Food and Agriculture Award, Plant Breeding and Genetics Society of Bangladesh-Gi Young Scientist Award, ২০১৪ সালে ব্রি পুরস্কার এবং ২০২৪ সালে NARS-IRRI Fellowship Award। এ ছাড়া বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রথম স্থান অর্জনের জন্য BARC Chairman’s Award পুরস্কার লাভ করেন।

তিনি STRASA, ADB-Water Saving, NATP Bacterial Blight, BAS-Submergence, IAPP-BRRI Component, AGGRi Alliance, TRB, CRCIL, RCGS সহ সর্বমোট ১৩টি প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়নের সাথে জড়িত।

ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, বাংলাদেশ প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স সোসাইটি, SABRAO এবং বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট সাইন্টিস্ট অ্যাসোসিয়েশনের (BRRISA) সদস্য।

ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম মোছা. তাকবিরা সুলতানা।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১৩ ঘন্টা আগে
১৩ সময় দৃশ্য