বাংলাদেশ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া বাউবিতে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনার ঘটনা সাজানোর অভিযোগে এসআই ও প্রিজন ভ্যানচালক পিচ্ছি রাজার বোনসহ আটক ৩ গাকৃবি দেশের ২৯ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের নিয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ডেঙ্গু নিয়ন্ত্রণে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়ার আহ্বান গাজীপুরের ডিসির দীর্ঘ অচলাবস্থার পর গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ২৯ অক্টোবর কাশিমপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়: সমাজকল্যাণমন্ত্রী গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

গাজীপুরে ঝুট গুদামে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপর প্রতিনিধি:

গাজীপুরের পুবাইলের মাঝুখান এলাকায় একটি ইন্ডাস্ট্রিয়াল শেডে থাকা ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও শেডের ভেতরে থাকা আগুনের উৎস ও তাপ কমিয়ে পুরোপুরি নির্বাপণের কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মাঝুখান এলাকার একটি ইন্ডাস্ট্রিয়াল শেডে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দুপুর ১২টা ৪৬ মিনিটে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, ইন্ডাস্ট্রিয়াল শেডটিতে ববিন, রোলার, প্লাস্টিক ও বিভিন্ন ধরনের কাগজসহ দাহ্য সামগ্রী গুদামজাত করা ছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর বর্তমানে ফায়ার সার্ভিসের সদস্যরা নির্বাপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হবে বলে তিনি জানান।

তিনি বলেন, দুপুরের খাবারের বিরতির সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় শেডে লোকজনের উপস্থিতি তুলনামূলক কম ছিল। এ কারণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সময় ভেতরে থাকা দুই শিশু দ্রুত বাইরে বের হয়ে নিরাপদে চলে আসে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্ত করে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যাবে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
৫ সময় দৃশ্য