গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৩ কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিন কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মধ্যরাতে (রাত ১২:২৫ ঘটিকায়) গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার আবুল কালামের বাড়ির একটি ভাড়া ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ হাবিবুল্লাহ (২৭), পিতা: মোঃ ইসমাইল, মাতা: মোছাঃ মাহমুদা। ২. মোঃ আলমগীর হোসেন (৪৩), পিতা: মৃত আবুল বাশার, মাতা: মোছাঃ শাহিদা বেগম। ৩. মোঃ জয়নাল উদ্দিন (৩৩), পিতা: মোঃ মমিন মিয়া, মাতা: মোছাঃ জরিনা খাতুন।
অভিযানকালে পুলিশ আসামীদের কাছ থেকে দেশীয় তৈরি ১টি স্টিলের চাপাতি ও ১টি স্টিলের ছোরা উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ১ নং আসামী মোঃ হাবিবুল্লাহর নামে বিভিন্ন আইনে ০৯টি এবং ২ নং আসামী মোঃ আলমগীর হোসেনের নামে মানব পাচার ও মাদক আইনে ০২টি মামলা রয়েছে।







