বাংলাদেশ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
​পুষ্টি নিরাপত্তায় বিপ্লব ঘটিয়েছে বিএআরআই-এর ফল বিভাগের ড. মো: মশিউর রহমান গাজীপুরে শান্তিপূর্ণ পূজা উদযাপনে পূজা কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন: একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ​ গাজীপুরে এড. মনজুর মোর্শেদ প্রিন্সের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাউবি উপাচার্যের সাক্ষাৎ ২২ মার্চ ২০২৭ ষষ্ঠ সমাবর্তনের সম্মতি গাজীপুর কাচ্চি ডাইনে মোবাইল কোর্টের অভিযান: ২ লাখ টাকা জরিমানা গাজীপুর শ্রীপুরে শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বিক্ষোভ টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের মা-ছেলের মৃত্যু

গাজীপুরে শান্তিপূর্ণ পূজা উদযাপনে পূজা কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

​সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরবর্তীতে তিনি পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও পূর্বপ্রস্তুতি নিয়ে স্থানীয় পূজা কমিটির সদস্যদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, “সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে পূজা উদযাপন করতে হবে।” তিনি পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ও গার্ড নিয়োগ এবং পালাক্রমে পাহারার ব্যবস্থা করার অনুরোধ জানান।

জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) অথবা সরাসরি পুলিশ সুপারকে অবহিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এ বছর গাজীপুর জেলার ৫টি থানায় মোট ৩৩৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জয়দেবপুর থানায় ২৮টি, কালিয়াকৈর থানায় ১৩৮টি, শ্রীপুর মডেল থানায় ৬০টি, কাপাসিয়া থানায় ৬৫টি এবং কালীগঞ্জ থানায় ৪৩টি মণ্ডপ রয়েছে।

​পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় নিশ্ছিদ্র ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার উল্লেখ করেন, প্রতিটি মণ্ডপে আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এছাড়াও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নজরদারি জোরদার করতে সাদা পোশাকে ডিবি ও ডিএসবি পুলিশের বিশেষ দল সার্বক্ষণিক মাঠে সক্রিয় থাকবে।

​উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মোঃ শফিকুল ইসলাম, জেলার সকল থানার অফিসার ইন-চার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

এছাড়া জেলার বিভিন্ন থানা এলাকা থেকে আসা পূজা উদযাপন কমিটির শীর্ষ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ৭ ঘন্টা আগে
১৯ সময় দৃশ্য