বাংলাদেশ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করবেন ২৬৬৫ জন টঙ্গীতে খালে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের শ্রীপুরে অবৈধ গ্যাস ব্যবহারে ১ লাখ টাকা জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন প্রযুক্তিকে দেশের বাস্তবতায় কাজে লাগানোর আহ্বান: শিক্ষামন্ত্রী শ্রীপুরে বিকাশের ম্যানেজারকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই গাজীপুরে দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত প্রতিদিনের খাদ্য তালিকায় সকলের ডিম নিশ্চিত করার আহ্বান উপাচার্যের ইসলামে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ, জুমার দিন প্রাণবন্ত হয় যেসব আমলে রমজানে বাজারে কোনো সংকট থাকবে না : বাণিজ্যমন্ত্রী গাজীপুরের কালীগঞ্জে গোয়ালঘরে ঢুকে একটি ষাঁড় জবাই করে মাংস নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

টঙ্গীতে খালে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের

গাজীপর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে খালে গোসল করতে নেমে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা পোস্টকে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার পর নগরীর টঙ্গী পশ্চিম থানাধীন বাকরাল গ্রামসংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানি গ্রামের মো. রাব্বি শেখ ও রাবেয়া দম্পতির মেয়ে সুমাইয়া (৮) এবং ছেলে আব্দুল্লাহ (৬)। তারা পরিবারের সঙ্গে টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের বাকরাল গ্রামের মাসুম মিয়া নামে এক ব্যক্তির আবাসিক কলোনিতে ভাড়া বাসায় বসবাস করে।

পুলিশ জানায়, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সুমাইয়া ও আব্দুল্লাহ স্থানীয় আরেক শিশুর সঙ্গে বাকরাল গ্রামসংলগ্ন তুরাগ নদীর খালে গোসল করতে নামে। একপর্যায়ে পানির স্রোতে তিন শিশুই বিপদে পড়ে। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও সুমাইয়া ও আব্দুল্লাহ পানিতে তলিয়ে যায়।

তীরে উঠে আসা শিশুটি স্থানীয় লোকজন ও নিহতদের পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। সন্ধ্যার দিকে দুই শিশুকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির উদ্ধার করে। পরে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ দুটি টঙ্গী জেনারেল হাসপাতালে পাঠান।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, পরিবারের কোনো আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ৯ ঘন্টা আগে
৪ সময় দৃশ্য