বাংলাদেশ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া বাউবিতে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনার ঘটনা সাজানোর অভিযোগে এসআই ও প্রিজন ভ্যানচালক পিচ্ছি রাজার বোনসহ আটক ৩ গাকৃবি দেশের ২৯ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের নিয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ডেঙ্গু নিয়ন্ত্রণে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়ার আহ্বান গাজীপুরের ডিসির দীর্ঘ অচলাবস্থার পর গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ২৯ অক্টোবর কাশিমপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়: সমাজকল্যাণমন্ত্রী গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাউবিতে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনার

গাজীপর প্রতিনিধি:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে দুই দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে বাউবির গাজীপুর ক্যাম্পাসের শিক্ষক কনফারেন্স হলে সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে সেমিনারের উদ্বোধন করেন বিশেষ অতিথি বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গবেষণা, সেমিনার, সিম্পোজিয়ামসহ বিভিন্ন জ্ঞানচর্চামূলক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে আসছে। বর্তমান প্রশাসন এসব কার্যক্রম আরও জোরদার করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ স্টাডিজ অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে মুক্তিযুদ্ধের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সমাজবিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ আরও সম্প্রসারিত হবে। প্রায় এক দশক পর মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে প্রথম সেমিনার আয়োজন করায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে তিনি কেন্দ্রের চলমান গবেষণা প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ স্মৃতি ও আবেগের কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতেও কেন্দ্রের গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।

সেমিনারে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাফসান মাহমুদ। সভাপতির বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধকালীন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির ব্যাপকতা, মুক্তিযোদ্ধাদের যুদ্ধকৌশল এবং মুক্তিযুদ্ধের সময় ও পরবর্তী সময়ে এর সুদূরপ্রসারী প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

আজকের সেমিনারে ৬ জন গবেষক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী গবেষকরা মুক্তিযুদ্ধবিষয়ক তাঁদের নিজ নিজ গবেষণার বিষয় ও ফলাফল উপস্থাপন করেন। দুই দিনব্যাপী এ সেমিনার ৫ ও ৭ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক ও গবেষকরা অংশগ্রহণ করছেন।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ৫৩ মিনিট আগে
১১ সময় দৃশ্য