বাংলাদেশ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বৃদ্ধ বয়সেও হুইলচেয়ারে রাজপথে হাসান সরকার, বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা জিএমপির নতুন কমিশনার ডিআইজি আশিক সাঈদ গাজীপুরে যানজট ও শব্দদূষণমুক্ত শহর গড়তে মতবিনিময় সভা মহাসড়কে সংঘর্ষ-অগ্নিসংযোগ,  ১১ প্লাটুন বিজিবি ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট, শ্রমিকদের নিরাপত্তা দেবে পুলিশ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল: ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ সংগঠনের ইন্ধন দেখছে পুলিশ: ভিডিও ফুটেজ পাওয়ার দাবি মহাসড়ক অবরোধ-ভাঙচুর-অগ্নিসংযোগ, আহত ৮-১০ পুলিশ ও ৩ সাংবাদিক; বিকেল ৩টার পর যান চলাচল স্বাভাবিক পুলিশ বক্সে আগুন রণক্ষেত্র গাজীপুর , ৫ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রীপুরে যুবদল নেতার অনৈতিক সম্পর্কের জেরে ভাঙল সংসার, প্রাণনাশের আশঙ্কায় আত্মগোপনে স্বামী

বৃদ্ধ বয়সেও হুইলচেয়ারে রাজপথে হাসান সরকার, বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে বৃদ্ধ বয়সেও হুইলচেয়ারে বসে রাজপথে নেমেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। বুধবার সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানানোর পাশাপাশি আন্দোলনকে কেন্দ্র করে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) গার্মেন্টস শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্য ও জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে টঙ্গী থানা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা চেরাগ আলী এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করেন। এতে হুইলচেয়ারে বসে উপস্থিত হন হাসান উদ্দিন সরকার। তাঁর উপস্থিতি ও বক্তব্যে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

কর্মসূচিতে বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। মার খেয়েও পুলিশ শ্রমিকদের ওপর আক্রমণ করছে না। কিন্তু পুলিশকে উসকানি দিয়ে পলাতক ফ্যাসিবাদী অপশক্তি আওয়ামী লীগ পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, পুলিশ কিংবা সরকারি দলের হাতে কেউ নিহত হোক এবং সেই মৃত্যুকে পুঁজি করে লাশ নিয়ে মিছিল করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করা হোক – এমন ষড়যন্ত্র থাকতে পারে। এ ধরনের পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী অপশক্তির ফাঁদে পা দেওয়া যাবে না। শ্রমিক, সরকারি দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে কারখানায় ভাঙচুরের ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়ে নিহত শ্রমিক তৌফিক শেখের হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বিএনপির এই নেতা।

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক এক নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। উপস্থিত ছিলেন বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সরকারের ছেলে বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনের প্রতি তাঁদের সমর্থন রয়েছে। তবে শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কোনো মহল যাতে নৈরাজ্য, ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ ও জননিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি শ্রমিকদের সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

এছাড়াও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, পচ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহামদুর রহমান মিরণ টঙ্গী সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা টঙ্গী বিসিক সহ শিল্প নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে নজরদারিতে রয়েছেন। অপরদিকে চান্দনা চৌরাস্তা এলাকায় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিতে দেখা গেছে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ৯ ঘন্টা আগে
২ সময় দৃশ্য