বাংলাদেশ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ব্রির পরিচালক (গবেষণা) পদে নিয়োগ পেলেন ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা ডুয়েটে সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উদ্বোধন কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি, পাবলিকে দ্বিতীয় কাপাসিয়া ও শিবপুরকে সংযোগকারী নতুন ব্রিজের উদ্বোধন: যাতায়াত ও শিক্ষা কার্যক্রমে নতুন দিগন্ত হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার দায়িত্বে, স্কালোনির সামনে আরো বড় চ্যালেঞ্জ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে বিভিন্ন মেয়াদে শাস্তি 

কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি, পাবলিকে দ্বিতীয়

গাজীপুর প্রতিনিধি

আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংস ২০২৭’-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

একই র‍্যাঙ্কিংয়ে গাকৃবি বিশ্বে ৯৩১তম এবং এশিয়ায় ৩২২তম স্থান অর্জন করেছে। অন্যদিকে পরিবেশগত গবেষণায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান বিশ্বে ৫৮৫তম। ১৭ নভেম্বর (মঙ্গলবার) কিউএস তাদের ওয়েবসাইটে এ র‍্যাঙ্কিং প্রকাশ করে। এবারের মূল্যায়নে ১০৭টি দেশ ও অঞ্চলের ২ হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত ও সামাজিক প্রভাব এবং সুশাসন সংক্রান্ত কাযর্ ক্রমকে মূল্যায়ন করে এ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। এ অর্জন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আন্তর্জাতিক ‘হুজ হু’ পুরস্কারপ ্রাপ্ত মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের দূরদর্শী নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি ও সময়োপযোগী কর্মপরিকল্পনার প্রতিফলন।

তার নেতৃত্বে গত দুই বছরে গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও বৈশ্বিক পরিচিতি বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অগ্রগতি নতুন এ স্বীকৃতির মধ্য দিয়ে আরও সুদৃঢ় হয়েছে। এর আগে, দেশের প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গাকৃবি।

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়েও বিশ্ববিদ্যালয়টির সাফল্য উল্লেখযোগ্য। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাকৃবি। টিএইচই সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৬-এ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হওয়ার পাশাপাশি এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি), এসডিজি-২ (ক্ষুধামুক্তি) এবং এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে যথাক্রমে বিশ্বে ৮২তম, ৬৬তম এবং ১০১-২০০-এর মধ্যে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ ছাড়া, টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন সূচকে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে গাকৃবি। অন্যদিকে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রিভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি। র‍্যাঙ্কিংয়ে সন্তোষ প্রকাশ করে উপাচাযর্ প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন “এ অর্জন গাকৃবি পরিবারের সম্মিলিত নিষ্ঠা ও প্রচেষ্টার ফসল। এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ সুদৃঢ় করে গবেষণা ও উদ্ভাবনকে বাস্তবমুখী করার মাধ্যমে গাকৃবিকে বিশ্বের শীর্ষ ১০০-২০০ বিশ্ববিদ্যালয়ের কাতারে প্রতিষ্ঠিত করাই আমাদের আগামী দিনের লক্ষ্য।”

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১০ ঘন্টা আগে
৫ সময় দৃশ্য