বাংলাদেশ , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরের শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান: জিএমপি কমিশনার  গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ব্রির পরিচালক (গবেষণা) পদে নিয়োগ পেলেন ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা ডুয়েটে সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উদ্বোধন কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি, পাবলিকে দ্বিতীয় কাপাসিয়া ও শিবপুরকে সংযোগকারী নতুন ব্রিজের উদ্বোধন: যাতায়াত ও শিক্ষা কার্যক্রমে নতুন দিগন্ত হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার দায়িত্বে, স্কালোনির সামনে আরো বড় চ্যালেঞ্জ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

গাজীপুরের শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান: জিএমপি কমিশনার 

গাজীপুর প্রতিনিধি :

শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ, পিপিএম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাজীপুরের জয়দেবপুরে পিটিআই অডিটোরিয়ামে গাজীপুরশাহীন শিক্ষা পরিবার আয়োজিত বেসরকারি বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক আইকন পুরস্কার হিসেবে ল্যাপটপ প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ, পিপিএম।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শুধু ভালো ছাত্র হলে হবে না, ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষও হতে হবে।” তিনি আরও বলেন, “তোমরা দেশের ভবিষ্যৎ। তোমরা সবাই মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হও।”

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় পুলিশ কমিশনার গাজীপুর মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখতে উপস্থিত সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শিক্ষার্থীদের মেধা, মনন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে একটি সচেতন, শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ৪৮ মিনিট আগে
২ সময় দৃশ্য