বাংলাদেশ , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কাপাসিয়া ও শিবপুরকে সংযোগকারী নতুন ব্রিজের উদ্বোধন: যাতায়াত ও শিক্ষা কার্যক্রমে নতুন দিগন্ত হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার দায়িত্বে, স্কালোনির সামনে আরো বড় চ্যালেঞ্জ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে বিভিন্ন মেয়াদে শাস্তি  গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কাজী ছাইয়েদুল আলম বাবুল আইইউটি উপাচার্যের সঙ্গে নবাগত জিএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও অপরাধ দমনে বিশেষ পরিকল্পনা জিএমপি কমিশনারের সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রিজভী 

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি :

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি।

গতকাল মঙ্গলবার বিকেলে মহানগরীর সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলীপাড়া গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

বিএনপির নেতৃবৃন্দ বলেন, বিগত ১৫ বছরে অবৈধভাবে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দেশের মানুষের ওপর সীমাহীন অত্যাচার, নির্যাতন, অগণিত গুম ও গণহত্যা চালিয়েছে। তাদের আর বাংলাদেশে রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নেই।

নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে দেশের বাইরে পালিয়ে গিয়ে শেখ হাসিনা সেখান থেকেই বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এখন দেশের ভেতরে নিজেদের গুপ্তচরের মাধ্যমে খুনখারাবি, অগ্নিসংযোগ ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। তবে দেশের সচেতন জনগণ তাদের এই অপরাজনীতিকে রাজপথেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এড. শহীদুজ্জামান, আহমেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, বিএনপি নেতা রকিব উদ্দিন সরকার পাপ্পু, প্রভাষক বশির, সরকার জাবেদ সুমন, মোফাজ্জল চেয়ারম্যান, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, সুরুজ আহমেদ, বশির আহমেদ বাচ্চু, কিরণ, গাজী সালাহউদ্দিন, জয়নাল আবেদীন তালুকদার, সাহাদাত হোসেন শাহীন, আরিফ হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্সপাদক জিএস রোকনুজ্জামান সরকার উজ্জলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪৭ সময় দৃশ্য