বাংলাদেশ , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে পুকুরে নেমে আবর্জনা পরিষ্কার করলেন এমপি রনি চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে -পীর সাহেব চরমোনাই কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ টেকনাফে মানসম্মত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫ নতুন রোগী বাবা কৃষক ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে নূরপাড়া গ্রাম সৌদী আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর গাজীপুরের পৃথক স্থানে বিএনপি’র বিক্ষোভ মিছিল ২৭ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল, পাসের হার ৪৪.২৭% বিজিবি অভিযানে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য আটক

গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে পুকুরে নেমে আবর্জনা পরিষ্কার করলেন এমপি রনি

গাজীপুর প্রতিনিধি :

ডেঙ্গু ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং গাজীপুর সিটিকে ক্লিন-গ্রিনসিটিতে রূপান্তরের লক্ষ্যে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শুক্রবার সকালে দক্ষিণ ছায়াবীথি এলাকার সরকারি মহিলা কলেজের পাশের মধ্যপাড়া পুকুরে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনির উদ্যোগে এবং বিডি ক্লিনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে এমপি রনি নিজেই পুকুরে নেমে ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার করেন। একই সঙ্গে ভেকু দিয়ে পুকুরের বিভিন্ন অংশ থেকে জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে গাজীপুর মহানগর বিএনপি, থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি বিডি ক্লিনের সদস্যরাও সক্রিয়ভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হন।

এসময় আরো উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ড. মো: শহীদুজ্জামান, আহম্মেদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আকম মোফাজ্জল হোসেন, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাইফুল ইসলাম টুটুল, অ্যাডভোকেট শফিকুল হক মিলু, শাহাদাত হোসেন শাহীন, নাজমুল খন্দকার সুমন, নাজুক আহমেদ, শেখ ফাইয়াজ বিন ফয়েজ প্রবাল, রোহানুজ্জামান শুক্কুরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

আয়োজকরা জানান, অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলে রাখা পুকুর, ডোবা ও জলাশয় এডিস মশার প্রজননের উপযোগী পরিবেশ তৈরি করে। তাই ডেঙ্গু প্রতিরোধে জলাশয় ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।

এ সময় অংশগ্রহণকারীরা পুকুর ও জলাশয়কে বর্জ্যমুক্ত রাখার আহ্বান জানান।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : এক ঘন্টা আগে
১৩ সময় দৃশ্য