বাংলাদেশ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM)-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন প্রধান তথ্য কমিশনারের সাথে বাপাজস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বৃদ্ধ বয়সেও হুইলচেয়ারে রাজপথে হাসান সরকার, বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা জিএমপির নতুন কমিশনার ডিআইজি আশিক সাঈদ গাজীপুরে যানজট ও শব্দদূষণমুক্ত শহর গড়তে মতবিনিময় সভা মহাসড়কে সংঘর্ষ-অগ্নিসংযোগ,  ১১ প্লাটুন বিজিবি ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট, শ্রমিকদের নিরাপত্তা দেবে পুলিশ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল: ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ সংগঠনের ইন্ধন দেখছে পুলিশ: ভিডিও ফুটেজ পাওয়ার দাবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, কমিশনের নতুন ধরনের বিভিন্ন কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন।

এজন্য জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনে তিনি কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) নেতৃবৃন্দ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে ইউজিসি চেয়ারম্যান এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি ড. মহিউদ্দিন আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক সামছুল আলম শিবলীর নেতৃত্বে সাক্ষাৎকালে

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও পাবলিক রিলেশন্স বিষয়ে অ্যাকাডেমিক প্রোগ্রাম চালুর বিষয়ে আলোচনা হয়েছে।

এ সময় বাপাজসের উপদেষ্টা আবুল কাসেম শিখদার এবং নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে

সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন খান, সমাজকল্যাণ সম্পাদক মোস্তাক জাহান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ইফতেখার হোসাইন উপস্থিত ছিলেন।

বাপজস নেতৃবৃন্দ ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদকে ক্রেস্ট ও সংগঠনের পরিচিতিপত্র হস্তান্তর করেন।

এসময় চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : এক ঘন্টা আগে
৫ সময় দৃশ্য