বাংলাদেশ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
অল্প দূরত্বে লঞ্চ ভাড়া ২২ পয়সা, বেশি দূরত্বে ১৯ পয়সা বাড়ল আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১ নাগরিক সেবায় অটোমেশন সফটওয়্যার চালু করলো গাজীপুর সিটি কর্পোরেশন কালিয়াকৈরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৬ টি দোকান ২২ টি কক্ষ ২ টি কলোনি পুড়ে ছাই বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠি কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটক কর্মমুখী শিক্ষা ছাড়া এআইয়ের যুগে টিকে থাকা কঠিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল

গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

গাজীপর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মুরাদ হোসেন ও আশরাফ আলী নামে আরও দুজন আহত হয়েছেন। তারা কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গাজী রাফেজ আহমেদ খুলনা জেলার দাকোপ থানার বাঁশখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

এ ঘটনায় আতাউর রহমান (৪২) নামে এক ঝালমুড়ি বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ফলগাছা গ্রামের আব্দুল মজিদের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, আতাউর রহমানের বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে চক্রবর্তী এলাকায় একটি দোকানে বসে ঝালমুড়ি খাচ্ছিলেন রাফেজ আহমেদ। এ সময় পাশের একটি দোকানের ঝালমুড়ি বিক্রেতা কয়েকজন পথচারীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সেখানে চিৎকার-চেঁচামেচি শুরু হয়।

পরিস্থিতি দেখে রাফেজ সেখানে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ঝালমুড়ি বিক্রেতা তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রাফেজসহ আরও দুজনের ওপর হামলা চালান। এতে রাফেজ আহমেদের পেটের ডান পাশে গভীর ছুরিকাঘাত লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত মুরাদ হোসেন ও আশরাফ আলীকে কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক আহমেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটক আতাউর রহমানের বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে বলে জানান তিনি।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ৫ ঘন্টা আগে
১২ সময় দৃশ্য