বাংলাদেশ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
​পুষ্টি নিরাপত্তায় বিপ্লব ঘটিয়েছে বিএআরআই-এর ফল বিভাগের ড. মো: মশিউর রহমান গাজীপুরে শান্তিপূর্ণ পূজা উদযাপনে পূজা কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন: একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ​ গাজীপুরে এড. মনজুর মোর্শেদ প্রিন্সের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাউবি উপাচার্যের সাক্ষাৎ ২২ মার্চ ২০২৭ ষষ্ঠ সমাবর্তনের সম্মতি গাজীপুর কাচ্চি ডাইনে মোবাইল কোর্টের অভিযান: ২ লাখ টাকা জরিমানা গাজীপুর শ্রীপুরে শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বিক্ষোভ টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের মা-ছেলের মৃত্যু

প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন: কাশিমপুরকে ৩-২ গোলে হারিয়ে পূবাইলের জয়

গাজীপুর প্রতিনিধি :

যুবকদের মাদকমুক্ত রাখা এবং তাদেরকে নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার ও অন্যান্য নেতিবাচক সাংস্কৃতিক প্রভাব থেকে দূরে রাখার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়তা করার লক্ষ্যে ‘প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করা হয়েছে।

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে শুরু হয়েছে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের রোমাঞ্চকর প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে অঞ্চল-০৮ (কাশিমপুর)-কে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে অঞ্চল-০২ (পূবাইল)।

​রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কাশিমপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে (গিয়াস উদ্দিন সরকার খেলার মাঠ) ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথম থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণে চমৎকার ফুটবল প্রদর্শন করে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় নিয়ে বিজয়ের হাসি হাসে পূবাইল অঞ্চল।

প্রধান অতিথি শওকত হোসেন সরকার বলেন, “আমাদের এই উদ্যোগের লক্ষ্য হলো, আমাদের ভবিষ্যৎ যুবসমাজকে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের অপব্যবহার থেকে মুক্ত রাখা, যাতে তারা একটি সুন্দর বাংলাদেশ গড়তে অবদান রাখতে পারে। আমরা চাই তরুণরা খেলার মাঠে থাকুক, খেলাধুলায় যুক্ত থাকুক, যাতে তারা কোনো অসামাজিক বা ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ তাদের শরীর ও মনকে সুস্থ রাখবে এবং জাতিকে শক্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।”

​এর আগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. হাসান উদ্দিন সরকার টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। পুরো খেলাজুড়ে চমৎকার ধারাবর্ণনা ও মাইকে খেলা পরিচালনা করে মাঠ মাতিয়ে রাখেন বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুর রহিম খান খালা।
​টুর্নামেন্টের প্রথম ম্যাচটি ঘিরেই স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে দেখা যায় তুমুল উন্মাদনা। গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে মাঠের চারপাশে তিল ধারণের ঠাঁই ছিল না। স্থান সংকুলান না হওয়ায় অনেক ফুটবলপ্রেমী দর্শককে আশপাশের ভবনের ছাদে দাঁড়িয়ে খেলা উপভোগ করতে দেখা যায়।

​আয়োজকরা জানান, অঞ্চলভিত্তিক এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচসহ সেমিফাইনাল ও ফাইনাল পর্যায়ক্রমে গাজীপুরের বিভিন্ন ঐতিহ্যবাহী স্টেডিয়াম ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
৪৮ সময় দৃশ্য