বাংলাদেশ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসিকে জরিমানা ৭ অক্টোবর ব্রি ও বারি পরিদর্শনে গাজীপুর আসছেন রাষ্ট্রপতি টঙ্গীতে তুরাগ নদে নিখোঁজ দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের যুগান্তকারী উদ্যোগ: ফজলুল হক মিলন ​ গাজীপুরে দুই বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ চাঁদাবাজ রাসেল গ্রেপ্তার ডুয়েটে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সেমিনার এবং কিট হস্তান্তর অনুষ্ঠিত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে সেমিনার অনুষ্ঠিত দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, কয়দিন পাবেন বেসরকারি চাকরিজীবীরা টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসিকে জরিমানা

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির দায়ে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​বৃহস্পতিবার দুপুরে সফিপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা।

​ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সফিপুর বাজার এলাকার ‘রোজা মেডিসিন কর্নার’ ও ‘সাগরিকা ফার্মেসি’তে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ ও বিক্রি হয়ে আসছিল—এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ওই দোকানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা নিশ্চিত করে দোকান দুটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রোজা মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা এবং সাগরিকা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।

​অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বেচাকেনা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ৭ ঘন্টা আগে
১৩ সময় দৃশ্য