বাংলাদেশ , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কাশিমপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়: সমাজকল্যাণমন্ত্রী গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত কৃত্রিম সংকট দেখিয়ে ভোক্তার পকেট কাটছে আইগ্যাস, ওমেরা, পেট্রোম্যাক্স, বিএম এনার্জি ও যমুনা গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ৭০ শ্রমিক উদ্ধার গাজীপুরে গার্মেন্টসে আগুন, অসুস্থ ৭০ শ্রমিক উদ্ধার গাজীপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি, ১ ডিসেম্বরের মধ্যে না মানলে মহাসড়কে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষ : ঘটনাস্থলেই প্রাণ গেল ৭ যাত্রীর

বাউবির এলএলবি ১৩তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব ল পরিচালিত এলএলবি (অনার্স) ১৩তম ব্যাচের ওরিয়েন্টেশন শুক্রবার (০২ অক্টোবর, ২০২৬) সকাল সাড়ে ১০টায় গাজীপুরস্থ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এ সময় তিনি বলেন, অসীম বাধা-বিপত্তি পেরিয়ে বাউবির দীর্ঘ পথচলা। শত সীমাবদ্ধতার মাঝে শিক্ষার বিস্তার ঘটানোই আমাদের ব্রত। বাউবি আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বুকে নিজেকে বিকশিত করতে সক্ষম হয়েছে। স্কুল অব ল- এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সকল বন্ধুর পথ মাড়িয়ে একইভাবে আপনাদেরও প্রতিষ্ঠিত হতে হবে। আজকের মনন, বোধ ও সুবিচারের ওপর নির্ভর করবে সমাজের ভবিষ্যৎ কাঠামো। আইনের পাশাপাশি ইতিহাস, দর্শন, এআইসহ প্রযুক্তিক জ্ঞান অর্জনের মাধ্যমেই মানবিক, সু-শৃঙ্খল একটি কাঠামো তৈরি হবে বলেও মন্তব্য করেন ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন গাজীপুর জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন। বিশ্ববিদ্যায়েগুলোতে আইন বিভাগের প্রারম্ভিক ইতিহাস, আবশ্যকতা, সময়োপযোগি সিলেবাস, বাংলাদেশে এর প্রেক্ষাপট ইত্যাদি সম্পর্কে বিস্তর আলোচনা করেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্কুল অব ল-এর শিক্ষকবৃন্দ। এ সময় তাঁরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং আইন পেশায় নীতি-নৈতিকতা ও দক্ষতার সাথে নিজেদের গড়ে তোলাসহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রায় শতাধিক নবীন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচালক, শাখা প্রধান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ ও উত্তরীয় পরিয়ে দেন স্কুলের শিক্ষকবৃন্দ।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
৬ সময় দৃশ্য