বাংলাদেশ , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি, ১ ডিসেম্বরের মধ্যে না মানলে মহাসড়কে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষ : ঘটনাস্থলেই প্রাণ গেল ৭ যাত্রীর বাউবির এলএলবি ১৩তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত গাজীপুরে তিন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৪ লাখ ৩০ হাজার টাকা কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসিকে জরিমানা ৭ অক্টোবর ব্রি ও বারি পরিদর্শনে গাজীপুর আসছেন রাষ্ট্রপতি টঙ্গীতে তুরাগ নদে নিখোঁজ দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের যুগান্তকারী উদ্যোগ: ফজলুল হক মিলন ​ গাজীপুরে দুই বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ চাঁদাবাজ রাসেল গ্রেপ্তার

টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর মদিনাপাড়া এলাকার ‘শাহানারা মঞ্জিল’ নামক একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ শ্রাবন্তী আক্তার (২০) নামে ওই তরুণীকে আটক করা হয়।

​আটককৃত শ্রাবন্তী আক্তার নরসিংদী জেলার মাধবদী থানার চর দিঘলদি এলাকার মো. মতিনের মেয়ে। সে দীর্ঘদিন ধরে টঙ্গীর পূর্ব আরিচপুরের শাহানারা মঞ্জিলের নিচতলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করে আসছিল এবং গোপনে মাদকের কারবার চালাচ্ছিল।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালায়। পরবর্তীতে আইন ও বিধি অনুযায়ী শ্রাবন্তীর দেহ এবং তার ভাড়া বাসা তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ১৫ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের সহকারী পরিচালক শাহীন মাহমুদ জানান, আটককৃত নারী দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল। এই চালানের সাথে আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

​উদ্ধারকৃত ইয়াবাসহ আটক নারী মাদক কারবারির বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ৯ ঘন্টা আগে
১৪ সময় দৃশ্য