বাংলাদেশ , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ৮৬ শতাংশ শিশু বাড়ি বা বিদ্যালয়ে সহিংসতার শিকার হচ্ছে। বাউবিতে মাঠপর্যায়ের কার্যক্রম আরো গতিশীল ও জবাবদিহিমুলক করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ​গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা ও ভুয়া ইউনিয়ন তৈরির অভিযোগে কামরুল হাসানের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া বাউবিতে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনার ঘটনা সাজানোর অভিযোগে এসআই ও প্রিজন ভ্যানচালক পিচ্ছি রাজার বোনসহ আটক ৩ গাকৃবি দেশের ২৯ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের নিয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ডেঙ্গু নিয়ন্ত্রণে গার্ল গাইডদের নেতৃত্ব দেওয়ার আহ্বান গাজীপুরের ডিসির

​গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা ও ভুয়া ইউনিয়ন তৈরির অভিযোগে কামরুল হাসানের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

নিজস্ব প্রতিবেদক:

বহিষ্কৃত গার্মেন্টস শ্রমিক নেতা কামরুল হাসানের বিরুদ্ধে পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টি, গুজব ছড়ানো, ভুয়া কাগজপত্র বানিয়ে ট্রেড ইউনিয়ন গঠন ও জালিয়াতির অভিযোগে মানববন্ধন এবং জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

​আজ আয়োজিত এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে, কামরুল হাসানের কারণে শ্রীপুরের লিথি গ্রুপের ৬টি প্রতিষ্ঠানসহ কালিয়াকৈর, গাজীপুর ও সখীপুরের এমএস টেক্সটাইল, এমএস স্পিনিং মিল, নিভাস টেক্সটাইলসহ বেশ কয়েকটি কারখানা বন্ধের মুখে পড়েছে।

​মানববন্ধনে শ্রমিক নেতারা জানান, কামরুল হাসান বিভিন্ন কারখানার বাইয়ারদের কাছে মিথ্যা তথ্য ও চিঠি পাঠিয়ে তৈরি পোশাক খাতের ভাবমূর্তি ও দেশের সুনাম ক্ষুণ্ন করছেন। এছাড়া তিনি শ্রমিকদের গুম হওয়ার গুজব ছড়িয়ে বিভিন্ন কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।

​বক্তারা আরও জানান, রেজিষ্ট্রার অফ ট্রেড ইউনিয়নে জালিয়াতি করে সভাপতি ও সাধারণ সম্পাদকের ভুয়া স্বাক্ষর দিয়ে ভুয়া ইউনিয়ন জমা দেওয়া হয়েছিল। দীর্ঘ ১৮ মাস তদন্তের পর সিআইডি (CID) রিপোর্টের মাধ্যমে এই জালিয়াতি ও সত্যতা প্রমাণিত হয়। এরপর তিনি প্রায় দেড় মাস জেলহাজতে ছিলেন, কিন্তু জামিনে বের হয়ে আবারও একই ধরণের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ গাজীপুরে মোট ৫টি মামলা রয়েছে বলেও মানববন্ধনে জানানো হয়।

​সমাবেশে উপস্থিত শ্রমিক নেতারা জানান, তারা ইতিপূর্বে জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এবং জেলা প্রশাসক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

​মানববন্ধন থেকে বক্তারা প্রশাসন, সিআইডি এবং রেজিষ্ট্রার অফ ট্রেড ইউনিয়নের কাছে এই দুর্নীতিবাজ ও জালিয়াতি চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে পোশাক শিল্পে স্বাভাবিক ও সুস্থ পরিবেশ বজায় থাকে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
১ সময় দৃশ্য