বাংলাদেশ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ইসলামে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ, জুমার দিন প্রাণবন্ত হয় যেসব আমলে রমজানে বাজারে কোনো সংকট থাকবে না : বাণিজ্যমন্ত্রী গাজীপুরের কালীগঞ্জে গোয়ালঘরে ঢুকে একটি ষাঁড় জবাই করে মাংস নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গাজীপুর কালিয়াকৈরে এলপি গ্যাসে নতুন সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক গাজীপুরের ২৯ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর ডেঙ্গু বিরোধী সচেতনতা সভা ও মশারি বিতরণ জেন্ডার সমতা এগিয়ে নিতে বাউবির উপাচার্যের সঙ্গে MAGENDA দলের সাক্ষাৎ গাজীপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ৮৬ শতাংশ শিশু বাড়ি বা বিদ্যালয়ে সহিংসতার শিকার হচ্ছে। বাউবিতে মাঠপর্যায়ের কার্যক্রম আরো গতিশীল ও জবাবদিহিমুলক করতে সমন্বয় সভা অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জে গোয়ালঘরে ঢুকে একটি ষাঁড় জবাই করে মাংস নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার সকালে গোয়ালঘরে গিয়ে ষাঁড়টির মাথা, চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন খামারির পরিবারের সদস্যরা। বুধবার রাতে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমিলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন খামারি রাশেদ মোল্লা।

ঘটনাস্থলটি টঙ্গী-ভৈরব-চট্টগ্রাম রেলপথের আড়িখোলা রেলওয়ে স্টেশনের কাছাকাছি। পরিবারের সদস্যরা জানান, রাশেদ মোল্লার গোয়ালঘরে পাঁচটি গরু ছিল। প্রতিদিনের মতো বুধবার রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে তারা ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গোয়ালঘরে ঢুকে একটি ষাঁড় জবাই করে মাংস নিয়ে যায় বলে তাদের ধারণা। সকালে গোয়ালঘরে গিয়ে বিষয়টি তাদের নজরে আসে।

রাশেদ মোল্লার বোন স্বর্ণা আক্তার বলেন, বসতঘর থেকে গোয়ালঘরটি কিছুটা দূরে হওয়ায় রাতে কোনো শব্দ তারা শুনতে পাননি। সকালে গোয়ালঘরে গিয়ে একটি ষাঁড় না থাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে গোয়ালঘরের ভেতরে ষাঁড়টির মাথা, চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন।

খামারি রাশেদ মোল্লা বলেন, তিনি ক্ষুদ্র খামারি। পাঁচটি গরুর মধ্যে ওই ষাঁড়টি ছিল সবচেয়ে বড় ও ভালো। কষ্ট করে পালন করা গরুটি হারিয়ে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে পুলিশ ঘটনাটি জানতে পেরেছে। পাঁচটি গরুর মধ্যে একটি ষাঁড়ের চামড়া, মাথা ও নাড়িভুঁড়ি রেখে মাংস নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

তিনি বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : এক ঘন্টা আগে
১ সময় দৃশ্য