বাংলাদেশ , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে পুকুরে নেমে আবর্জনা পরিষ্কার করলেন এমপি রনি চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে -পীর সাহেব চরমোনাই কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ টেকনাফে মানসম্মত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৫ নতুন রোগী বাবা কৃষক ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে নূরপাড়া গ্রাম সৌদী আরবে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর গাজীপুরের পৃথক স্থানে বিএনপি’র বিক্ষোভ মিছিল ২৭ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল, পাসের হার ৪৪.২৭% বিজিবি অভিযানে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য আটক

আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

মোঃ নাজিম উদ্দিন শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সামাজিক অস্থিতিশীল সৃষ্টির চেষ্টার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল।

বুধবার(২৩ সেপ্টেম্বর)বিকেলে শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির আহ্বায়ক সদস্য আবুল হোসেন প্রধান।পৌর কৃষক দলের আহ্বায়ক শাহজাহান মিয়া,সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাই,গাজীপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি লাভলু মিয়া ও সাধারণ সম্পাদক আবুল কাসেম,সাংগঠনিক সম্পাদক উমর ফারুক।৫ নং ওয়ার্ড ওলামা দলের সভাপতি দুলাল মৃধা,বিএনপি নেতা নজরুল ইসলাম,জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য শেখ রাশেদুল হাসান মুমিন,পৌর যুবদলের আহ্বায়ক সদস্য জহিরুল ইসলাম,পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তুহিন প্রধান,সুমন রানাসহ শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।মিছিলটি গরড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার গুরুত্বপূর্ণ অংশ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিছিল শেষে নেতাকর্মীরা আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে সোচ্চার থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি আবুল হোসেন প্রধান বলেন,”গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশে নতুন করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা চালাচ্ছে, তা এ দেশের সচেতন শ্রমিক ও সাধারণ জনতা কঠোর হস্তে দমন করবে।কোনো ধরনের দেশবিরোধী চক্রান্তকে গাজীপুরের মাটিতে সফল হতে দেওয়া হবে না।”এ সময় স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মী ও বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ শ্রমিক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নানা প্রতিবাদী স্লোগান দেন।

গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান বলেন,জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় শ্রমিক দলের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।জনগণের অধিকার রক্ষা ও এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গাজীপুর জেলা শ্রমিক দল রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
২৯ সময় দৃশ্য