বাংলাদেশ , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কাপাসিয়া ও শিবপুরকে সংযোগকারী নতুন ব্রিজের উদ্বোধন: যাতায়াত ও শিক্ষা কার্যক্রমে নতুন দিগন্ত হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার দায়িত্বে, স্কালোনির সামনে আরো বড় চ্যালেঞ্জ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে বিভিন্ন মেয়াদে শাস্তি  গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কাজী ছাইয়েদুল আলম বাবুল আইইউটি উপাচার্যের সঙ্গে নবাগত জিএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও অপরাধ দমনে বিশেষ পরিকল্পনা জিএমপি কমিশনারের সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রিজভী 

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসিকে জরিমানা

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির দায়ে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​বৃহস্পতিবার দুপুরে সফিপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা।

​ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সফিপুর বাজার এলাকার ‘রোজা মেডিসিন কর্নার’ ও ‘সাগরিকা ফার্মেসি’তে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ ও বিক্রি হয়ে আসছিল—এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ওই দোকানগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা নিশ্চিত করে দোকান দুটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রোজা মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা এবং সাগরিকা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।

​অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বেচাকেনা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
২৪ সময় দৃশ্য