বাংলাদেশ , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কাশিমপুরে কেজি স্কুল এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা  সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়: সমাজকল্যাণমন্ত্রী গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত কৃত্রিম সংকট দেখিয়ে ভোক্তার পকেট কাটছে আইগ্যাস, ওমেরা, পেট্রোম্যাক্স, বিএম এনার্জি ও যমুনা গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ৭০ শ্রমিক উদ্ধার গাজীপুরে গার্মেন্টসে আগুন, অসুস্থ ৭০ শ্রমিক উদ্ধার গাজীপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি, ১ ডিসেম্বরের মধ্যে না মানলে মহাসড়কে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষ : ঘটনাস্থলেই প্রাণ গেল ৭ যাত্রীর

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ৭০ শ্রমিক উদ্ধার

গাজীপর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। এ ঘটনায় কারখানার ভেতরে আটকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিককে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে মেট্রিক্স গার্মেন্টস কারখানাটির সাততলা ভবনের তৃতীয়তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
তিনি আরও জানান, আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭০ জনকে এ পর্যন্ত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, কারখানার আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। এ ছাড়া কারখানাটিতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আরও সময় লাগছে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১১ ঘন্টা আগে
১ সময় দৃশ্য