বাংলাদেশ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বারিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদ্যাপন ডুয়েটে রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম: গাকৃবি উপাচার্য গাজীপুর জেলা জামায়াতের নতুন আমির শেফাউল হকের শপথ গ্রহণ গাজীপুর মহানগরের জামায়াতের নতুন আমীর নির্বাচিত হয়েছেন মো: খায়রুল হাসান চট্রগ্রাম সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় তিসা বাস, নিহত ২ সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী স্বাদে সেরা, দামে কম, লোকসানে মধুপুরের আনারস চাষি

চট্রগ্রাম সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় তিসা বাস, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে কক্সবাজারগামী যাত্রীবাহী তিসা বাস। এ দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট রেললাইনের প্রায় ১০০ গজ সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোহানা (৪৫) ও মোহাম্মদ ইসরাফিল (৫৮)।

জানা যায়, কুমিল্লা-ব-১১-০০৬০
নাম্বারের বাসটি কুমিল্লা থেকে কক্সবাজার যাচ্ছিল। এতে বুড়িচংয়ের বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তাঁরা শিক্ষাসফরে কক্সবাজার যাচ্ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, সাতকানিয়া থানা পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে কেরানিহাটের বিভিন্ন বেসরকারী হাসপাতালে পাঠানো হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত ৪০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
৪ সময় দৃশ্য