বাংলাদেশ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জেন্ডার সমতা এগিয়ে নিতে বাউবির উপাচার্যের সঙ্গে MAGENDA দলের সাক্ষাৎ গাজীপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ৮৬ শতাংশ শিশু বাড়ি বা বিদ্যালয়ে সহিংসতার শিকার হচ্ছে। বাউবিতে মাঠপর্যায়ের কার্যক্রম আরো গতিশীল ও জবাবদিহিমুলক করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ​গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা ও ভুয়া ইউনিয়ন তৈরির অভিযোগে কামরুল হাসানের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া বাউবিতে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনার ঘটনা সাজানোর অভিযোগে এসআই ও প্রিজন ভ্যানচালক পিচ্ছি রাজার বোনসহ আটক ৩ গাকৃবি দেশের ২৯ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের নিয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

জেন্ডার সমতা এগিয়ে নিতে বাউবির উপাচার্যের সঙ্গে MAGENDA দলের সাক্ষাৎ

গাজীপুর প্রতিনিধি :

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত MAGENDA (Mainstreaming Gender Equality in Academia) প্রকল্পের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিদর্শন করেছে। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রকল্পের অগ্রগতি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে জেন্ডার সমতা ও জেন্ডার-সংবেদনশীলতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

সভায় MAGENDA প্রকল্পের আওতায় বাউবিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইকুয়ালিটি প্ল্যান (GEP), সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা ও কমিউনিটি ক্যাম্পেইন, শিক্ষার্থীদের সম্পৃক্ততা, প্রাতিষ্ঠানিক নীতি প্রণয়ন এবং বিভিন্ন কার্যক্রমে জেন্ডারকে মূলধারায় অন্তর্ভুক্ত করার অগ্রগতি তুলে ধরা হয়। Erasmus+ Capacity Building in Higher Education-এর আওতাধীন এ প্রকল্পটি বাংলাদেশ ও নেপালের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউরোপীয় অংশীদারদের সঙ্গে যৌথভাবে বাস্তবায়ন করছে।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান প্রকল্পের সফল বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জেন্ডার ইকুয়ালিটি প্ল্যান নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে। বাউবির ব্যবস্থাপনার সব ক্ষেত্রে জেন্ডার বিষয়কে মূলধারায় নিয়ে আসার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, জেন্ডার সমতাকে শুধু একটি প্রকল্পের কার্যক্রম হিসেবে দেখলে হবে না; বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, একাডেমিক কার্যক্রম, মানবসম্পদ ব্যবস্থাপনা, শিক্ষার্থী সেবা ও প্রাতিষ্ঠানিক পরিচালনার সব ক্ষেত্রেই বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। তিনি MAGENDA প্রকল্পের আন্তর্জাতিক সহযোগিতার প্রশংসা করে আশা প্রকাশ করেন, এ প্রকল্প বাউবিতে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপাচার্য নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য MAGENDA প্রকল্পের চূড়ান্ত সম্মেলনে ‘Mainstreaming Gender Equality in Academia’ বিষয়ে মূল বক্তব্য (Keynote Address) দেওয়ার বিষয়ে সম্মতি জানান। তাঁর এ অংশগ্রহণ উচ্চশিক্ষায় জেন্ডার সমতা বিষয়ে আঞ্চলিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময়ে বাউবির ভূমিকা আরও জোরদার করবে বলে আশা করা হয়।

সভায় ইউরোপীয় অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধি বাউবিতে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি বলেন, জেন্ডার ইকুয়ালিটি প্ল্যান বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমে জেন্ডার সমতা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বাউবির অঙ্গীকার একটি গুরুত্বপূর্ণ অর্জন। উন্মুক্ত ও দূরশিক্ষণ বিশ্ববিদ্যালয় হিসেবে বাউবির অভিজ্ঞতা এ অঞ্চলের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্যও মূল্যবান হতে পারে।

MAGENDA প্রতিনিধি দল বাউবির মিডিয়া সেন্টার পরিদর্শন করে শিক্ষামূলক মিডিয়া কনটেন্ট তৈরি ও ডিজিটাল শিক্ষার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হয়। জেন্ডার সচেতনতা, শিক্ষামূলক কনটেন্ট তৈরি এবং প্রচার-প্রচারণায় বাউবির মিডিয়া অবকাঠামো ব্যবহারের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সভায় বাউবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, MAGENDA প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ওপেন স্কুলের অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, প্রকল্পের গবেষক কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১৩ ঘন্টা আগে
১৯ সময় দৃশ্য