বাংলাদেশ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ব্রিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বারিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদ্যাপন ডুয়েটে রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম: গাকৃবি উপাচার্য গাজীপুর জেলা জামায়াতের নতুন আমির শেফাউল হকের শপথ গ্রহণ গাজীপুর মহানগরের জামায়াতের নতুন আমীর নির্বাচিত হয়েছেন মো: খায়রুল হাসান চট্রগ্রাম সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় তিসা বাস, নিহত ২ সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: প্রধানমন্ত্রী স্বাদে সেরা, দামে কম, লোকসানে মধুপুরের আনারস চাষি

গাজীপুর মহানগরের জামায়াতের নতুন আমীর নির্বাচিত হয়েছেন মো: খায়রুল হাসান

গাজীপুর প্রতিনিধি :

২০২৭-২৮ সেশনের জন্য রুকনদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের আমীর নির্বাচিত হয়েছেন মো: খায়রুল হাসান।
আজ শনিবার ৭ নভেম্বর সকালে তিনি গাজীপুর মহানগর জামায়াতের নতুন আমীর হিসাবে তিনি শপথ গ্রহণ করেন।

এর আগে তিনি দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে তিনি ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলা সভাপতির দায়িত্বেও ছিলেন।

নগর জামায়াতের সেক্রেটারি জনাব আ স ম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদায়ী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক জামাল উদ্দিন।
এতে উদ্বোধনী বক্তব্যে দেন বিদায়ী আমীর অধ্যাপক জামাল উদ্দিন বলেন। তিনি বলেন গাজীপুর মহানগর জামায়াতের প্রতিষ্ঠাকালীন আমীর ছিলেন মরহুম এসএম সানাউল্লাহ। নতুন উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে নবনির্বাচিত আমীরের নেতৃত্বে গাজীপুর মহানগর জামায়াতকে আরও সুসংগঠিত করে গড়ে তোলা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত আমীর মো: খায়রুল হাসানকে শপথবাক্য পাঠ করান জামায়াতের ঢাকা উত্তরাঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব। তিনি বলেন, আল্লাহর অপার সাহায্য ও সহযোগিতায় সংগঠন সামনে এগিয়ে যাচ্ছে। নেতৃত্বের ক্ষেত্রে ভুলত্রুটি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ইমাম ভুল করলে মুসল্লিদের যেমন প্রয়োজনের সময় লোকমা দেওয়া উচিত, তেমনি সংগঠনের নেতৃত্বের ক্ষেত্রেও গঠনমূলক সহযোগিতা ও পরামর্শ থাকা প্রয়োজন। নতুন আমীরের নেতৃত্বে গাজীপুর মহানগর জামায়াত আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত আমীরের বক্তব্যে মো. খায়রুল হাসান দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমার সামনে সমালোচনা করবেন আর গোপনে আমার জন্য দোয়া করবেন।’ সংগঠনকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা, গঠনমূলক সমালোচনা ও দোয়া কামনা করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী। দারসুল কোরআন পেশ করেন ঢাকা উত্তরাঞ্চলের সহকারী পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ হোসেন আলী, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা ও আফজাল হোসাইন, অফিস সম্পাদক আবু সিনা নুরুল ইসলাম মামুন, মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, মেট্রো সদর থানা আমীর জনাব ছাদেকুজ্জামান খান, টঙ্গী পূর্ব থানা আমীর জনাব নজরুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা আমীর মোঃ আনোয়ার হোসাইন। এছাড়াও উক্ত শপথ অনুষ্ঠানে মহানগর কর্মপরিষদ ও মজলিসে শূরা সদস্য, বিভিন্ন থানা আমীর ও সেক্রেটারি, বিভাগীয় সভাপতি ও সেক্রেটারিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নব নির্বাচিত আমীর মো: খায়রুল হাসানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়:

মো: খায়রুল হাসান গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি চুপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে চুপাইর জামিউল উলুম সিনিয়র মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল সম্পন্ন করেন।

পরবর্তীতে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে সমাজকর্মে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হয়ে বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। তিনি গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি, নায়েবে আমীর এবং দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেন।

শিক্ষা, স্বাস্থ্য, যুবকর্মসংস্থান ও এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে দীর্ঘদিন যাবত অবদান রেখে আসছেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার আমীরদের নাম ঘোষণা করা হয়। এতে গাজীপুর মহানগর জামায়াতের নতুন আমীর হিসেবে মো: খায়রুল হাসানের নাম ঘোষণা করা হয়।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
৭ সময় দৃশ্য