গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৭ (সাত) সদস্য বিশিষ্ট এক অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।
জাতীয় ক্রীড়া পরিষদের স্মারক নম্বর অনুযায়ী এই কমিটি গঠিত হয়।
নবগঠিত এই অ্যাডহক কমিটিতে পদে রয়েছেন: সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার, গাজীপুর সদর সদস্য, অফিসার ইনচার্জ, জয়দেবপুর থানা সদস্য,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, গাজীপুর সদর সদস্য, উপজেলা যুব উন্নয়ন অফিসার, গাজীপুর সদর
সদস্য, উপজেলা সমাজসেবা অফিসার, গাজীপুর সদর
সদস্য, মোঃ সেলিম ভুইয়া (ক্রীড়া অনুরাগী), সাং-কাতলা পাড়া, ভাওয়াল গড় সদস্য-সচিব: জনাব জাহাঙ্গীর আলম (স্থানীয় ক্রীড়া সংগঠক), সাং-বাটিয়া, গাজীপুর সদর।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাত হোসেন কর্তৃক স্বাক্ষরিত এই আদেশের অনুলিপি তথ্য ও কার্যার্থে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ক্রীড়া অনুরাগী ও সচেতন মহল আশা প্রকাশ করছেন যে, এই নতুন অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে গাজীপুর সদর উপজেলায় খেলাধুলার সার্বিক মান উন্নয়ন ও ক্রীড়া চর্চায় নতুন গতি ফিরবে।








