বাংলাদেশ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
বাপাজস নতুন কমিটি গঠন সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ও সাংগঠনিক সম্পাদক আল-আমিন নির্বাচিত সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার ​জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: সদর থানার অভিযানে ৩ জনকে গ্রেফতার গাজীপুরে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, ২ পুলিশ সদস্য আহত পবিত্র খোশরোজ শরীফে ভক্তদের ঢল: মাইজভাণ্ডার দরবার শরীফে বাবা ভাণ্ডারী (ক.)-এর ৯১তম বার্ষিক ওরশ সম্পন্ন বাউবিতে আর্থিক সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান উপাচার্যের  বারি বিজ্ঞানীদের সাথে রাষ্ট্রপতির মতবিনিময় বাউবিতে চারটি অ্যাপ সিস্টেমের উদ্বোধন: ডিজিটাল সেবার নতুন দিগন্ত গাজীপুর শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গাজীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করবেন ২৬৬৫ জন

​জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: সদর থানার অভিযানে ৩ জনকে গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর সদর থানাধীন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় সরাসরি জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

​জানা যায়, গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫:৩০ ঘটিকার সময় কয়েকজন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আকস্মিক হামলা চালায়। উদ্দেশ্য ছিল পুলিশ হেফাজতে থাকা গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়া।

​হামলার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে সদর থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান-এর নেতৃত্বে সদর থানার একাধিক অফিসার ও ফোর্স, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি এবং জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় সরাসরি জড়িত ৩ (তিন) জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় সদর থানার আভিযানিক টিম।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ শুভ (২০), পিতা- মোঃ তুষার, মাতা- ময়না, সাং- ভোড়া হাজীবাগ, থানা- সদর, গাজীপুর মহানগর।
সানোয়ার হোসেন হৃদয় (২৩), পিতা- হরমুজ আলী, মাতা- নূরজাহান, সাং- পূর্ব চান্দনা, থানা- সদর, গাজীপুর মহানগর। মোঃ ইয়াছিন (২৬), পিতা- মোঃ আক্কাস আলী, মাতা- মিনারা বেগম, সাং- পূর্ব চান্দনা, থানা- সদর, গাজীপুর মহানগর।

​উক্ত ঘটনায় রেলওয়ে পুলিশে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক জয়দেবপুর রেলওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে এবং রেলওয়ে পুলিশ কর্তৃক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১৪ ঘন্টা আগে
১০ সময় দৃশ্য