বাংলাদেশ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে বৃক্ষমেলা ২০২৬-এর সময়সীমা বৃদ্ধি, দর্শকদের স্বতঃস্ফূর্ত সাড়া গাজীপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ গাজীপুরে বিএনপির মিছিল সমাবেশ: সন্ত্রাস নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের আহবান পূবাইলে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন প্রান্তিক কৃষকদের মাঝে রোটারি ক্লাব অব ভাওয়ালের সবজি বীজ বিতরণ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে পুকুরে নেমে আবর্জনা পরিষ্কার করলেন এমপি রনি

প্রান্তিক কৃষকদের মাঝে রোটারি ক্লাব অব ভাওয়ালের সবজি বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

কৃষক দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষক ভালো থাকলে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয়, অর্থনীতি শক্তিশালী হয় এবং দেশ এগিয়ে যায়। কৃষকদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে রোটারি ক্লাব অব ভাওয়াল-এর উদ্যোগে গাজীপুরের বাড়িয়া বাজারে প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের উন্নত জাতের বিভিন্ন সবজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের আট প্রকার উন্নত জাতের সবজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট রোটারিয়ান মনির মুন্‌না, প্রোগ্রাম চেয়ার আবু সহিদ মিয়া, কো-চেয়ার জেমাম আহমেদ, বিশেষ অতিথি আইপিপি মোঃ সামছুল আলম শিবলী, পাস্ট প্রেসিডেন্ট আমিরুল ইসলাম সুমন, পাস্ট প্রেসিডেন্ট শেখ সফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান পলাশ, মেম্বারশিপ ডিরেক্টর সাইদুর রহমান, পাবলিক রিলেশন ডিরেক্টর হাফিজ উল্লাহ, সার্ভিস প্রজেক্ট চেয়ারম্যান জাবেদ সরোয়ার, সেক্রেটারি নাজমুল হাসান সরকার রাসেল এবং ট্রেজারার সাইদুল ইসলাম।

এ সময় রোটারি ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট রোটারিয়ান মনির মুন্‌না বলেন, “কৃষকরাই আমাদের দেশের প্রাণ। তাঁদের কঠোর পরিশ্রমের ওপর দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতির একটি বড় অংশ নির্ভরশীল। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। তাই প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাঁদের উৎপাদন কার্যক্রমে সহযোগিতা করা আমাদের সামাজিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, উন্নত জাতের বীজ কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে। কৃষকদের উৎসাহিত করা এবং তাঁদের পাশে দাঁড়ানোর মাধ্যমে স্থানীয় পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। ভবিষ্যতেও রোটারি ক্লাব অব ভাওয়াল কৃষকসহ প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে পাস্ট প্রেসিডেন্ট আমিরুল ইসলাম সুমন রোটারির বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও সমাজকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন।

সবজি বীজ বিতরণ শেষে রোটারি ক্লাব অব ভাওয়ালের সদস্যরা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়িয়া বধ্যভূমি পরিদর্শন করেন। এ সময় তাঁরা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগের কথা তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

“কৃষকের মুখে হাসি, দেশের মুখে হাসি”—এই প্রত্যয়কে সামনে রেখে রোটারি ক্লাব অব ভাওয়ালের এ উদ্যোগ প্রান্তিক কৃষকদের মাঝে উৎসাহ ও আশাবাদ সৃষ্টি করেছে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ১৫ ঘন্টা আগে
২২ সময় দৃশ্য