বাংলাদেশ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে বৃক্ষমেলা ২০২৬-এর সময়সীমা বৃদ্ধি, দর্শকদের স্বতঃস্ফূর্ত সাড়া গাজীপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ গাজীপুরে বিএনপির মিছিল সমাবেশ: সন্ত্রাস নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের আহবান পূবাইলে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন প্রান্তিক কৃষকদের মাঝে রোটারি ক্লাব অব ভাওয়ালের সবজি বীজ বিতরণ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে পুকুরে নেমে আবর্জনা পরিষ্কার করলেন এমপি রনি

জাহিদ হামিডির সেলফিতে বিএমসিসিআই প্রতিনিধিদল

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি :

আন্তর্জাতিক ব্যবসা ও বাণিজ্যে এক নতুন মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)। গত ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আন্তর্জাতিক বিখ্যাত বাণিজ্য প্রদর্শনী ‘মিহাজ’ (MIHAS)-এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী উদ্বোধনের পর এক আন্তরিক পরিবেশে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ডক্টর আহমদ জাহিদ বিন হামিদী বিএমসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট আরফাতুর রহমান আপেলকে পাশে নিয়ে নিজ হাতে এক স্মৃতিমধুর সেলফি তোলেন।

বিশ্বের ১০০টিরও বেশি দেশের উচ্চপর্যায়ের সরকারি নেতৃবৃন্দ, অর্থনৈতিক বিশ্লেষক ও শীর্ষ ব্যবসায়ীদের উপস্থিতিতে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক এই মহামিলনমেলায় বাংলাদেশ থেকে বিএমসিসিআইএর ১৬ সদস্যের একটি শক্তিশালী প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা মালয়েশিয়া সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং যৌথ উদ্যোগ বাড়ানো নিয়ে নিবিড় মতবিনিময় করেন।

পরবর্তীতে প্রতিনিধি দলটি মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হয়। বৈঠকে হাই কমিশনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য সহজীকরণ, রেমিট্যান্স প্রবাহ ও বাণিজ্য ঘাটতি দূরীকরণ সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

বিএমসিসিআই নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক এ ধরনের সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং বাংলাদেশের ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারে নতুন সম্ভাবনা উন্মোচনে বড় ভূমিকা রাখবে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ৯ ঘন্টা আগে
১৫ সময় দৃশ্য