বাংলাদেশ , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শ্রীপুরে অবৈধ গ্যাস ব্যবহারে ১ লাখ টাকা জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন প্রযুক্তিকে দেশের বাস্তবতায় কাজে লাগানোর আহ্বান: শিক্ষামন্ত্রী শ্রীপুরে বিকাশের ম্যানেজারকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই গাজীপুরে দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত প্রতিদিনের খাদ্য তালিকায় সকলের ডিম নিশ্চিত করার আহ্বান উপাচার্যের ইসলামে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ, জুমার দিন প্রাণবন্ত হয় যেসব আমলে রমজানে বাজারে কোনো সংকট থাকবে না : বাণিজ্যমন্ত্রী গাজীপুরের কালীগঞ্জে গোয়ালঘরে ঢুকে একটি ষাঁড় জবাই করে মাংস নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গাজীপুর কালিয়াকৈরে এলপি গ্যাসে নতুন সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক

শ্রীপুরে অবৈধ গ্যাস ব্যবহারে ১ লাখ টাকা জরিমানা, সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে ওই বাড়ির অবৈধ গ্যাস সংযোগটি কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

​রোববার (১১ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীপুর পৌরসভার বেরাইদের চালা, শিরিরচালা ও বহেরারচালা এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের দিনব্যাপী অভিযানে এই দণ্ড প্রদান ও সংযোগ বিচ্ছিন্নের ঘটনা ঘটে।

​তিতাস গ্যাসের শ্রীপুর জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববারে শ্রীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালানো হয়। অভিযানকালে পৌরসভার বেরাইদের চালা এলাকার বাসিন্দা সুমন ব্যাপারীর বাড়িতে অবৈধ প্রক্রিয়ায় গ্যাস ব্যবহারের বিষয়টি ধরা পড়ে।

​পরবর্তীতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুমন ব্যাপারীকে ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং সুমন ব্যাপারীর বাসাবাড়ির অবৈধ সংযোগটি সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়।

​অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে তিতাস গ্যাসের উপব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানীসহ সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, অপচয় ও সরকারি সম্পদ রক্ষা করতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ৮ ঘন্টা আগে
৫ সময় দৃশ্য