বাংলাদেশ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মমুখী শিক্ষা ছাড়া এআইয়ের যুগে টিকে থাকা কঠিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

গাজীপুর প্রতিনিধি

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে কর্মমুখী শিক্ষা ছাড়া চাকরি বা কর্মসংস্থান ধরে রাখা সম্ভব হবে না বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, শিক্ষার্থীরা নির্দিষ্ট কোন বিষয়ে কর্মমুখী শিক্ষা পেতে চায়, তা চিহ্নিত করে সে অনুযায়ী সুযোগ সৃষ্টি করা প্রয়োজন এবং পদক্ষেপ নেয়া জরুরি।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মিলনায়তনে চকরিয়া উপজেলার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে ভাইস-চ্যান্সেলর কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের ঘোষণা দেন। অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, “আপনাদের যে সকল সমস্যা রয়েছে, অগ্রাধিকার (প্রায়োরিটি) নির্ধারণ করে আমরা তা পর্যায়ক্রমে সমাধান করব এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইতিবাচক পরিবর্তনের বিষয়গুলো উল্লেখ করে ড. আমানুল্লাহ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনে গতিশীলতা আনতে পরীক্ষা ও ফলাফল প্রক্রিয়ায় দ্রুত পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে মাত্র ২৭ কর্মদিবসের মধ্যে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে। এর আগে অনার্স ফাইনাল এবং ডিগ্রি পরীক্ষার ফলাফল স্বল্প সময়ে প্রকাশ করা হয়েছে।

একই সাথে উচ্চশিক্ষার মানোন্নয়নে ৩৫ বছরের পুরানো কারিকুলাম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমাদের কলেজগুলোর লাইব্রেরিতে মানসম্মত মূল বইয়ের অভাব রয়েছে। তাই আমরা ৪ হাজার কোর্সের কারিকুলাম পরিমার্জন ও নতুন পাঠ্যবই প্রণয়নের কাজ হাতে নিয়েছি। ইতোমধ্যে অনেক কোর্সের কারিকুলাম পরিবর্তন করা হয়েছে এবং বাকিগুলোর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।”

চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। অনুষ্ঠানে চকরিয়া উপজেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ২ ঘন্টা আগে
২২ সময় দৃশ্য