বাংলাদেশ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
গাজীপুরে বৃক্ষমেলা ২০২৬-এর সময়সীমা বৃদ্ধি, দর্শকদের স্বতঃস্ফূর্ত সাড়া গাজীপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ গাজীপুরে বিএনপির মিছিল সমাবেশ: সন্ত্রাস নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের আহবান পূবাইলে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন প্রান্তিক কৃষকদের মাঝে রোটারি ক্লাব অব ভাওয়ালের সবজি বীজ বিতরণ পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে পুকুরে নেমে আবর্জনা পরিষ্কার করলেন এমপি রনি

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তারেক রহমানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়ার অংশ হিসেবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ২৭ তলায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি বৈশ্বিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয় এবং দুই পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু উঠে আসে আলোচনায়।

বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় করণীয় এবং রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের বিষয় গুরুত্ব পায়। এ ছাড়া জাতিসংঘের শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের ধারাবাহিক ভূমিকা নিয়েও মতবিনিময় করেন তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকার ও জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘের সহযোগিতা ও সমর্থনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে বহুপাক্ষিক ব্যবস্থাকে শক্তিশালী করা, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং শান্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্ব দেন আন্তোনিও গুতেরেস। বৈঠক শেষে অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ধরে রাখা এবং ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার বিষয়ে একমত হয় উভয় পক্ষ।

Tag :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক সম্পর্কিত তথ্য
আপডেটের সময় : ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১৮ সময় দৃশ্য